Travel: বিদেশ নয়, দেশের এই জায়গাগুলির তাপমাত্রা শূন্য ডিগ্রীর নীচে, যাবেন নাকি ঘুরতে?
আপনি কি তুষারপাত দেখতে খুব পছন্দ করেন। তাছাড়াও শীত প্রধান জায়গা আপনার খুব প্রিয়? তাহলে আপনিও কিন্তু একবার ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে। ভারতের এই জায়গাগুলিতে শীতের সময় প্রচুর ঠান্ডা থাকে।
তাছাড়াও এই জায়গাগুলি শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে। যদি আপনি প্রচন্ড শীতপ্রধান স্থান ভালোবাসেন, তাহলে এই জায়গাগুলোতেও একবার হলেও ঘুরে আসতে পারেন, জানেন কোথায় কোথায় যাবেন? আগে কি কখনও এখানে গেছেন আপনি?

দ্রাস
দ্রাস জায়গার নাম অনেকেই হয়তো জানেন না। পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবহুল স্থান এটি। দ্রাস জম্বু- কাশ্মীরে অবস্থিত। এই শহরটি লাদাখের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। শীতকালে তাপমাত্রা ০ সেলসিয়াসের নিচে নেমে যায়। কখনও বা মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াসেও পৌঁছায়। শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়।
কার্গিল
জম্বু-কাশ্মীরের কার্গিল যুদ্ধের জন্যই বিখ্যাত। তবে এই অঞ্চল কিন্তু ঠান্ডার জন্য বিখ্যাত। তার কারণ এখানে শীতের মরসুমে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিসের নেমে যায়। ভারী তুষারপাতের ফলে অঞ্চলটি বরফে ঢেকে থাকে।
লেহ
১১, ৫০০ফুট উচ্চতায় অবস্থিত লেহ। এই জায়গাকে শীতের স্বর্গরাজ্য বলা চলে। যেখানে শীতের মরসুমে তাপমাত্রা সর্বোচ্চ মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যায়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। তবে এখানকার সৌন্দর্য অসাধারণ। এখানে অনেক নদী রয়েছে। যা দেখার জন্য পর্যটকেরা এখানে আসেন।
তাওয়াং
অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের নাম নিশ্চয়ই শুনেছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর। বৌদ্ধ মঠের জন্য এই জায়গাটি অত্যন্ত পরিচিত। শীতের মাসগুলিতে এখানকার তাপমাত্রা তাপমাত্রা ভাইরাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তুষারপাতের ফলে এই জায়গাটি প্রায় যেন সর্বদাই সাদা থাকে। শান্ত নিরিবিলি জায়গায় গেলে আপনার মন্দ লাগবে না
আউলি
আউলি হল উত্তরাখণ্ডের আরেকটি জায়গা। যেখানে কিন্তু প্রায় সারা বছরই লোকেদের ভিড়ে দেখা যায়। এখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রীর নিচে যায়। আবার অনেক সময় তাপমাত্রা - ১০° সেলসিয়াসের নিচে নেমে যায়। সেখানে নন্দা দেবীর মন্দির রয়েছে। তাছাড়া মানা পর্বতের বিশাল শৃঙ্গ রয়েছে।
স্পিতি উপত্যকা
হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা হল আরেকটি শীত প্রধান জায়গা। যেখানে প্রায় সারা বছরই মানুষেরা কিন্তু ঘুরতে আসেন। শীতের সময় এখানকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস হয় কিংবা তার নিচেও নেমে যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে।












Click it and Unblock the Notifications