দোলে দেশের কোন কোন জায়গায় পর্যটককের ভিড় উপচে পড়ে, শীর্ষস্থানে রয়েছে কোন স্থানগুলি

হোলি বা দোল আনন্দের উৎসব। এই উৎসব আনন্দে, রঙে, আবিরে মেতে থাকার উৎসব। আমাদের দেশের নাগরিকরা এই হোলি উৎসব পালন করবার জন্য মুখিয়ে থাকেন। সারা বছর ধরে তারা অপেক্ষা করে থাকেন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় রঙয়ের উৎসব পালন করা হয়। তবে নাম হয়তো ভিন্ন। তবে আনন্দ কিন্তু একই রকম থাকে। অনেক জায়গাতেও বিদেশিরা ও হোলির আনন্দে মেতে ওঠেন। রঙের উৎসবে চোখ ভরে দেখতে বহু পর্যটক দূর দূরান্ত থেকে দেশের নানা প্রান্তে যান। তবে ভারতের এই দোল উৎসব উদযাপনে দেখতে দেশের কোন কোন জায়গাতে না গেলে মিস করবেন, জানেন।

চলতি বছর ২৫ মার্চ পালিত হবে দোল উৎসব। তার আগের দিন হোলিকা দহন (২৪ মার্চ) পালিত হবে। যদি আপনি দোল উৎসবে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই এই জায়গাগুলিতে যেতে পারেন।

Holi

  • মথুরা

ভগবান কৃষ্ণের জন্মস্থান হল মথুরা। যেখানে হোলির মাহাত্ম্য সবথেকে আলাদা। সপ্তাহজুড়ে এখানে নানান রঙের উৎসব চলে। এমনকি মাখনের হাড়ি ফাটানো থেকে রাসলীলা, নাচ গানে পালন করা হয় দোল উৎসব। এখানে লাঠমার হোলির জন্য বিখ্যাত। মথুরার বারসানাতে এই উৎসব পালন করা হয়। বলা হয়, ভগবান কৃষ্ণ ও রাধা হোলি খেলে ছিলেন। তাই এখানে খেলার ছলে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারেন। আর ছেলেরা তা আটকান। তবে এই হোলি খেলা দোলের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়।

  • বৃন্দাবন

মথুরা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বৃন্দাবন। কৃষ্ণের নামের সঙ্গে জড়িয়ে এই বৃন্দাবন । এখানকার মূল আকর্ষণ হল 'ফুল ওয়ালি হোলি’। হোলির বেশ কিছুদিন আগে থেকেই এই উৎসব শুরু হয়ে যায়। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের জন্য এই জায়গা খুব বিখ্যাত। এখানে এক সপ্তাহ ধরেই হোলি উৎসব পালন করেন সকলে।

  • শান্তিনিকেতন

পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতন দোল উৎসবের জন্য খুব বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই জায়গা। তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে বসন্ত উৎসবেরও কিন্তু আয়োজন করা হয়। যেখানে নাচ, গান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে অনেকেই সেখানে ভিড় জমান।

  • আনন্দপুর সাহিব, পঞ্জাব

পঞ্জাবের আনন্দপুর সাহিবে এই দোল উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করেন শিখধর্মাবলম্বীরাও। এখানকার এই উৎসব হোল্লা মহল্লা নামে পরিচিত। তিনদিন ধরে এই উৎসব পালন করা হয়।

  • রাজস্থানের উদয়পুর

প্রতিবছর আনন্দের সঙ্গে উদয়পুরে পালিত হয় দোল উৎসব। বহু মানুষ দূর দূরান্ত থেকে এই উৎসব দেখতে এখানে আসেন। এখানে বাসিন্দারা দু’দিন ধরেই উৎসব পালন করেন । এখানে নানান অনুষ্ঠান, নাচ, গানের আয়োজন করা হয়। পারলে আপনিও দোল উৎসবে এখানে ঘুরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+