Tendrabong Village: ঘুম ভেঙে উঠেই দেখবেন মেঘের দেশে পৌঁছে গিয়েছেন, এবার পুজোয় ঘুরে আসুন পাহাড়ের নতুন ঠিকানায়

মেঘালয় নয় উত্তরবঙ্গেই হারিয়ে যেতে পারেন মেঘের দেশে। কোথায় রয়েছে এমন জায়গা? জেনে নিন তবে। কালিম্পংয়ের ছোট্ট অনামি পাহাড়ি গ্রাম তন্দ্রাবং। যেখানে মেঘের সঙ্গে কোলাকুলি করে সূর্য আর পাহাড়। একেবারে কম খরচেই ঘুরে আসতে পারেন সেখান থেকে।

কালিম্পংয়ের তন্দ্রাবং যেতে খুব বেশি হলে ২০০০ টাকা জন প্রতি খরচ হবে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে অথবা প্রাইভেট এবং সরকারি বাসে চলে আসতে পারেন কালিম্পং। সেখান থেকে শেয়ার গাড়িতে বা গাড়ি ভাড়া করে চলে আসা যায় তন্দ্রাবং। কালিম্পং থেকে তন্দ্রাবং যেতে সময় লাগে ৪০ মিনিট মতো।

kalimpong

আবার হোমস্টেতে আগে থেকে বলে রাখলেও গাড়ি পাঠিয়ে দেয় শিলিগুড়িতে। পাহাড়-জঙ্গল-ঝরনায় ঘেরা সে এক পূর্ব সুন্দর গ্রাম। ছোট ছোট হোম স্টে রয়েছে গ্রামে। সকাল, দুপুর, বিকেলে এখানে মেঘ আর পাহাড়ের খেলা চলে। পাহাড়ের উঁকি ঝুঁকি চলে দিনভর। চারিদিকে জঙ্গলের সমাহার। মেঘ কেটে যখন রোদ ওঠে তখন খিলখিলিয়ে হেঁসে ওঠে সবুজ জঙ্গল।

তন্দ্রাবং কালিম্পং জেলার মধ্যে হলেও এখানে এলে মনে পড়ে যাবে মেঘালয়ের কথা। যাকে মেঘের েদশ বলা হয়। এই গ্রামের কাছেই রয়েছে একটি জলপ্রপাত। সবুজ জঙ্গলের মাঝে পিচের রাস্তা চলে গিয়েছে সেখানেই রয়েেছ ডুকা জলপ্রপাত। মাঝে মাঝে রয়েছে অসংখ্য সব ঝোরা। বর্ষায় সেই জলপ্রপাত আরও সুন্দরী হয়ে ওঠে। সবুজ আরও সবুজ হয়ে ওঠে।

kalimpong

দিনের শেষের ছবিটা এখানে আরও সুন্দর। যেভাবে পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ জমে থাকতে দেখা যায় তাতে মনে হয় সারাদিন খেলা করে তারা যেন ক্লান্ত হয়ে নিজের নিজের ঘরে ফিরে গিয়েছে। গ্রামের মধ্যেই রয়েছে একটি ছোট্ট চার্চ। পায়ে পায়ে ঘুরে আসতে পারেন সেখানে। এখানে এসে কয়েকদিন কাটিয়ে গেলে মন ভাল হয়ে যাবে। কাজেই আর দেরি না করে দুর্গাপুজোয় বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+