দক্ষিণ ভারতে একবার মেঘামালাইতে বেড়াতে না গেলে আফসোস করবেন
উত্তর ভারতের পাহাড়ের সৌন্দর্যে যেমন একটা গাম্ভীর্য , দাপট লুকিয়ে থাকে, দক্ষিণের পাহাড়ের সৌন্দর্য তেমনি উল্টো। দক্ষিণের পশ্চিমঘাট পর্বতের পাহাড়ে একটা চরম স্নিগ্ধতা লুকিয়ে থাকে।
উত্তর ভারতের পাহাড়ের সৌন্দর্যে যেমন একটা গাম্ভীর্য , দাপট লুকিয়ে থাকে, দক্ষিণের পাহাড়ের সৌন্দর্য তেমনি উল্টো। দক্ষিণের পশ্চিমঘাট পর্বতের পাহাড়ে একটা চরম স্নিগ্ধতা লুকিয়ে থাকে। সেই স্নিগ্ধতা যেন আরও বেশি করে ধরা দিয়েছে তামিলনাড়ুর মেগামালাইয়ে। ভ্রমণ পিপাসু হিসাবে প্রকৃতির এই রূপের রস যদি আস্বাদন করে নাথাকেন আপনি, তাহলে আফসোস করা ছাড়া গতি নেই!
মেঘামালাইতে সবসময়েই বসন্ত কালের মতো আবহওয়া থাকে। না শীত, না ঠাণ্ডা, এমনই আবহাওয়া মেঘামালাইয়ে। তবে মেঘামালাইয়ের শীতকাল, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হ.য় বেড়াতে যাওয়ার মরশুম। যা এপ্রিলের শেষ পর্যন্ত চলে।

কোন সময়ে যাবেন বেড়াতে?
মেঘামালাইতে সবসময়েই বসন্ত কালের মতো আবহওয়া থাকে। না শীত, না ঠাণ্ডা, এমনই আবহাওয়া মেঘামালাইয়ে। তবে মেঘামালাইয়ের শীতকাল, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হ.য় বেড়াতে যাওয়ার মরশুম। যা এপ্রিলের শেষ পর্যন্ত চলে।

কীভাবে পৌঁছবেন সেখানে?
চেন্নাই থেকে ক্যাব বা বাসে য়েতে হবে চিন্নামানুর। আর চিন্নামানুর থেকে ২৫ কিলোমিটার মেঘামালাই। ট্রেনে যেত চাইলে চেন্নাই থেকে মেঘামালাই সরাসরি ট্রেন রয়েছে অনেক। আর গাড়িতে গেলে চেন্নাই থেকে ৫৫০ কিলোমিটার রাস্তা রয়েছে মেঘামালাই পর্যন্ত।

চেঙ্গালপাট্টু
মেগামালাইয়ের অন্যতম আকর্ষণীয় জায়গা হল চেঙ্গালপাট্টু। এই জায়গায় রয়েছে কোলাভই লেক। এই লেক কে কেন্দ্র করে আশপাশের জায়গা স্বপ্ন সুন্দর।

রঞ্জনকুড়ি
১৭ শতকের বিখ্যাত, কেল্লা সমেত, একাধিক জায়গা রয়েছে রঞ্জনকুড়িতে। এই শহরটি তামিলনাড়ুর পেরামবালুরে অবস্থিত। চোখ জোড়ানো সৌন্দর্য দেখতে হলে, এখানে যেতেই হবে।

মেঘামালাই অভয়ারণ্য
শহুরে কোলাহল থেকে দূরে থাকতে চাইলে , মেঘামালাই অভয়ারণ্য ঘুরে দেখা প্রয়োজন। এই অভয়ারণ্য সত্যিই মন মাতানো।

মেঘামালাই ঝরনা
মেঘামালাইয়ের ঝরনা ও এই জায়গার অন্যতম আকর্ষণ। জঙ্গলের মাঝে অবস্থিত এই ঝরনা রীতিমত মন কেড়ে নেয়।












Click it and Unblock the Notifications