(ছবি) পরিবারের সঙ্গে বেরিয়ে পড়ুন 'শর্ট ট্রিপে', কোথায় যাবেন ভেবেছেন?
কাজের চাপে জীবন প্রায় একঘেঁয়ে হয়ে গিয়েছে। সেই বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি। একদিনের ছুটি যেন ঘুমিয়েই কেটে যায়। তবে মনোরোগ বিশেষজ্ঞদের মতে মাঝে মধ্যে কাজে ফাঁকি দেওয়া সুস্থ থাকার জন্য প্রয়োজন। মনকে আরও সতেজ করতে বাগিয়ে নিন ছোট্ট ছুটি। পরিবারের সঙ্গে বেরিয়ে পড়ুন। ফিরে দেখুন কেমন দ্বিগুণ স্ফূর্তিতে কাজ করতে পারবেন।
বেরিয়ে তো পড়বেন, যাবেন কোথায়? সে সমস্যার সমাধানও রয়েছে আমাদের কাছে। নীচে কিছু জায়গার তালিকা দেওয়া হল। দেখে নিন কোথায় যেতে ইচ্ছে করে, আর ঘুরে আসুন।

গোপালপুর
নিছক সমুদ্র দেখাই হোক কিংবা মজাদার অবকাশ যাপন বা কম খরচে মধুচন্দ্রিমা, গোপালপুরের জুড়ি নেই। ওডিশার এই জনপ্রিয় সৈকত তার রূপের ডালি সাজিয়ে হাজির সব সময়।

চটকপুর
পাহাড়ও পাবেন, আবার বরফে মোড়া শৃঙ্গ। ঘর থেকে বেশি দূর নয়, ঘুরে আসুন চটকপুর। গ্রামে হোমস্টে পদ্ধতিতে থেকে বাড়াতে পারে অভিজ্ঞতার ঝুলি। সিঞ্চল অভয়ারণ্যে ৭৭৮৮ ফুট উচ্চতায় চটকপুরের অবস্থান।

বার্মিওক-ছায়াতাল
গ্যাংটক, পেলিং তো অনেক হল। চেনা জায়গা। এ বার চলুন বার্মিওক-ছায়াতাল। একদমই অচেনা গন্তব্য। তাই ভিড় নেই। নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে পারবেন।

সামসিং, সুনতালেখোলা ও রকি আইল্যান্ড
পাঁচটা দিন সময় থাকলে বেরিয়ে পড়ুন সামসিং, সুনতালেখোলা ও রকি আইল্যান্ডের উদ্দেশে। ঘুরে, গা এলিয়ে দিনগুলি কেটে যাবে বেশ।












Click it and Unblock the Notifications