সুইৎজারল্যান্ডে হানিমুনের পরিকল্পনা রয়েছে! এই তথ্যগুলি কি জানেন

'বড়ে বড়ে দেশোঁ মে অ্য়ায়সি ছোটি ছোটি বাতেঁ হোতি ব্যা়হতি হয় সেনোরিটা'... সংলাপটা মনে আছে? ঠিক ধরেছেন !

'বড়ে বড়ে দেশোঁ মে অ্য়ায়সি ছোটি ছোটি বাতেঁ হোতি ব্যা়হতি হয় সেনোরিটা'... সংলাপটা মনে আছে? ঠিক ধরেছেন ! বক্তা শাহরুখ খান, প্রেক্ষাপটে সুইৎজারল্যান্ডের সবুজ ঘেরা নৈস্বর্গিক প্রকৃতি, আর 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' র মতো হিট ফিল্ম! কিন্তু এই খবরটি শাহরুখ বা ফিল্মকে নিয়ে নয়, বরং সুইৎজারল্যান্ডকে নিয়ে। সবুজ, নীল, সাদা দিয়ে যে দেশকে আপন তুলির টানে সাজিয়ে তুলেছেন জগদীশ্বর! সেই সুইটজারল্যান্ডই এই মুহূর্তে ভারতীয়দের 'স্নো হলিডে ডেস্টিনেশন' এর সবচেয়ে বড় আকর্ষণ। বলছে সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট।

সমীক্ষা যা বলছে

সমীক্ষা যা বলছে

ক্লাব মেড সার্ভে-র রিপোর্ট বলছে, যে সমস্ত ভারতীয়রা ছুটিতে বরফের দেশ পছন্দ করেন, তাঁরা সুইৎজারল্যান্ডকেই বেছে নিচ্ছেন। সমীক্ষার দেখা গিয়েছে, প্রায় ৯৬ শতাংশ ভারতীয় সুইৎজারল্যান্ডে বেড়ানোর জন্য পরিকল্পনা নিচ্ছেন। আগামী ৩ বছরে সুইৎজারল্যান্ডই ভারতীয়দের কাছে সেরা 'স্নো হলিডে ডেস্টিনেশন' হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কেন সুইটজারল্যান্ডের দিকেই ঝুঁকছেন ভারতীয়রা?

কেন সুইটজারল্যান্ডের দিকেই ঝুঁকছেন ভারতীয়রা?

এশিয়া পেসিফিক স্নো ব্র্যান্ড স্টাডি ২০১৯ বলছে, ভারতীয়রা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ও বরফাকীর্ণ জায়গায় নিজেদের ছুটি কাটাতে পছন্দ করেন। আর সেজন্যই সুইটজারল্যান্ড তাঁদের সবচেয়ে বেশি পছন্দ ।

 কী রয়েছে সুইৎজারল্যান্ডের বিশেষ আকর্ষণে?

কী রয়েছে সুইৎজারল্যান্ডের বিশেষ আকর্ষণে?

সমীক্ষার রিপোর্ট বলছে, ভারতীয়রা ইদানিং স্কিইং, স্নো বোর্ডিং এর মতো বিষয়ে বেশি আগ্রহী। আর তার জন্যই সুইরজারল্যান্ডের সেন্ট মোরিজ ভারতীয়দের কাছে অত্যন্ত আকর্ষণের বিষয় হয়ে উঠছে। দেখা গিয়েছে, বরফে লুটোপুটি খেয়ে স্নো স্পোর্টস যাঁদের পছন্দ তাঁদের কাছে সুইৎজারল্যান্ড 'স্বর্গ'। আর এই স্পোর্টসের ৭৫ শতাংশই আসে ভারত থেকে।

মুখের কথায় সুইৎজারল্যান্ড ভ্রমণ!

মুখের কথায় সুইৎজারল্যান্ড ভ্রমণ!

সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৫ শতাংশ ভারতীয় কেবলমাত্র একে অপরের মুখের থেকে কথা শুনে সুইৎজারল্যান্ড ভ্রমণে যান। আর এই ৫৫ শতাংশ পর্যটক সুইৎজ-দেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

 পরিবার ও বলিউড

পরিবার ও বলিউড

পরিবারকে সঙ্গে নিয়ে ভ্রমণের জন্য সর্বদাই উদগ্রীব থাকেন ভারতীয়রা। আর সেক্ষেত্রেও সমীক্ষা বলছে ২৭ শতাংশ ভারতীয় সুইৎজারল্যান্ড যান, কেবলমাত্র পরিবারের জন্য। আর এই ভ্রমণকে প্রভাবিত করে বলিউড। বলিউডের বিভিন্ন ছবির শ্যুটিং সুইৎজারল্যান্ডে হওয়ায় দেশটির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে ভারতীয়দের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+