কাঞ্জনজঙ্খার প্রতিচ্ছবি দেখা যায় একমাত্র এই হ্রদে, গরমের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা

গরম আবার পড়তে শুরু করেছে। মোখা আতঙ্কে সৈকত শহরের দিকে আর কেউ যাওয়ার সাহস দেখাচ্ছেন না। এই সুযোগে বেড়িয়ে আসুন এই অজানা এক ছোট্ট পাহা়ড়ি গ্রামে। যেখানকার হ্রদের জলে দেখা যায় কাঞ্চজঙ্ঘার প্রতিচ্ছবি। একমাত্র এখানেই এই বিরল দৃশ্য দেখা যায়।

গরমের ছুটির অফবিট লোকেশন

গরমের ছুটির অফবিট লোকেশন

এক ঘেয়ে পাহাড় নয়। তাতে অন্যকিছউ থাকলে একেবারে মজাই আলাদা। গরমের ছুটির এমনই একটা অফবিল লোকেশন সিকিমের মনখিম। যেখানকার কাঞ্জনজঙ্ঘার দৃশ্য বিখ্যাত। এমন কাঞ্জনজঙ্ঘার রেঞ্জ আর কোথাও দেখা যায় না। এপ্রিল মে মাসে তো বসন্তের সৌন্দর্য বিরাজ করে মনখিমে। আর দেরি না করে বেড়িয়ে পড়ুন। চলে আসুন সিকিমের এই অফবিট গ্রাম মনখিমে।

রডোজেনড্রন ফুলের সমাহার

রডোজেনড্রন ফুলের সমাহার

সিকিমের জনপ্রিয়তম ফুল হল রডোজেনড্রন। এই অসম্ভব সুন্দর ফুল এপ্রিল মাস থেকে ফুটতে শুরু করে। বিরল প্রজাতির বলে এই ফুল সংরক্ষণে একাধিক নিয়ম করে রেখেছে সিকিম সরকার। ভুলেও কেউ যেন এই ফুল গাছ থেকে না তোলেন। তাতে মোটা টাকা জরিমানা তো বটেই জেল পর্যন্ত হতে পারে। এতটাই কড়া এই বিষয়ে সিকিম সরকার।

 মুলখারকা লেক

মুলখারকা লেক

মনখিমের সবচেয়ে বড় আকর্ষণ মুনখারকা লেক। ৭০০০ ফুটের চেয়েও উঁচুতে এর অবস্থান। এই মুনখারকা লেক হল ভারতের একমাত্র লেক যেখানে কাঞ্জনঙ্ঘার প্রতিচ্ছবি দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে হ্রদের স্বচ্ছ কাচের মত জলে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এসম্ভব সুন্দর সেই দৃশ্য। সেই হ্রদের তীরে বসেই দিন কেটে যায়। লেকের উপরে একটি মন্দির রয়েছে। এই জায়গাটি অত্যন্ত পবিত্র এখানকার বসিন্দাদের কাছে।

 কালিম্পংয়ে মুলখারকা লেক

কালিম্পংয়ে মুলখারকা লেক

মনখিমের ভিউ কালিম্পংয়ের লেকে। অদ্ভুত শোনালেও এটাই বাস্তব। মুলখারকা লেক কিন্তু কালিম্পংয়ের মধ্যে পড়ে। কিন্তু সেই হ্রদে যে কাঞ্জনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায় সেটা মনখিমের। অর্থাৎ সিকিমের মনখিমের। আবার মুনখিমের কাছেই রয়েছে অরিতার লেক। মনখিম থেকে আবার সন্ধেবেলার ছবি অন্যরকম হয়ে যায়। দিনের সৌন্দর্য থেকে কোনও অংশে কম নয়।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+