(ছবি) ভরা গ্রীষ্মে উত্তরে ঘোরার সেরা গন্তব্য এই জায়গাগুলি

বছরের অন্য সময়ে ঘুরতে যেতে মন না চাইলেও গরম পড়তে না পড়তেই মনটা উড়ু উড়ু করে। একে এই সময়ে বাচ্চাদের স্কুলের ছুটির একটা ব্যাপার থাকে। তার উপরে গরমের দাপটে বারবার মনে হয় কয়েকদিন ঠান্ডা আবহাওয়ায় কোথাও কাটিয়ে আসার কথা। [গরমে না পুড়ে কয়েকদিন ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে]

কিছুদিন পর থেকে বর্ষার দাপট শুরু হয়ে যাবে। সেসময়ে চাইলেও পাহাড়ে ঘুরতে যাওয়া সম্ভব নয়। ফলে এখনই সেরা সময় কিছুদিন ছুটি কাটিয়ে আসার। আর এক্ষেত্রে পাহাড়ের ঠান্ডা আবহাওয়াই যে পছন্দের তালিকায় পয়লা নম্বরে থাকবে তা বলাই বাহুল্য। [দক্ষিণ ভারতের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন]

সমতলে এখন যতই গরম পড়ুক না কেন, পাহাড়ের আবহাওয়া সবসময়ই মনোরম থাকে। তার উপরে মাঝে মাঝে মেঘ ভেঙে বৃষ্টির দাপটে উত্তরের যে পাহাড়েই যান না কেন, শীত পাবেনই। [একলাই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি]

তাহলে আর দেরি না করে পরিবার-পরিজন হোক অথবা একা বেরিয়ে পরে ঘুরেই আসুন কয়েকদিন। এক্ষেত্রে উত্তর ভারতের কয়েকটি জায়গা আপনার জন্য সেরা হতে পারে। নিচের স্লাইডে জেনে নিন সেগুলি সম্পর্কে। [দেশের সেরা জঙ্গল রিসর্টগুলির কয়েকঝলক]

শিমলা

শিমলা

হিমাচল প্রদেশের শিমলা ব্রিটিশ ভারতে দেশের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে বিবেচিত হত। এখনও হিমাচল প্রদেশ বলতে অনেকেই শুধু শিমলা ঘুরেই চলে আসেন। এখানকার আবহাওয়া সারাবছরই মনোরম থাকে।

আউলি

আউলি

উত্তরাখণ্ডের এই জায়গাটি গ্রীষ্মকালীন ছুটি কাটানোর পক্ষে একেবারে আদর্শ। এখানে মনোরম পরিবেশে ট্রেকিং সহ একাধিক অ্যাক্টিভিটি করতে পারবেন আপনি।

কাশ্মীর

কাশ্মীর

গরমে ঘুরতে চাইলে এর চেয়ে সেরা জায়গা ভারতে আর দুটি নেই। কাশ্মীর উপত্যকা দু'হাত তুলে আপনাকে স্বাগত জানাবে। এখানকার উপত্যকা, পাহাড়, বরফ, নদী সবমিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে।

আলমোরা

আলমোরা

কুমায়ুন হিমালয়ের পাদদেশে আলমোরা জায়গাটির শোভা এককথায় অনন্য। উত্তরাখণ্ডের এই জায়গাটিও গরমে ঘোরার জন্য একেবারে আদর্শ।

মুসৌরি

মুসৌরি

উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় জায়গা মুসৌরি। গরমের সময়ে সারা দেশ থেকে প্রচুর মানুষ এখানে আসেন। পাহাড়ি ঝরনা, ঘন সবুজ পাহাড় ও মনোরম পরিবেশ। সবমিলিয়ে মুসৌরি একেবারে জমজমাট থাকে পর্যটকে।

কুল্লু বা কুলু

কুল্লু বা কুলু

বিয়াস নদীর তীরে কুল্লু উপত্যকার শোভা স্বর্গীয় সুন্দর। পাইন, দেবদারুর বন, পিছনে হিমালয়ের চূড়া ও নিচে সশব্দে বইছে নদী। এমন মনের মতো জায়গা পাওয়া সত্যিই মুশকিল।

গুলমার্গ

গুলমার্গ

কাশ্মীর উপত্যকার অন্যতম সুন্দর জায়গা হল গুলমার্গ। উপত্যকায় এলে পর্যটকেরা এখানে ভিড় জমানই। শীতকালে এই জায়গাটি শীতকালীন নানা খেলার ঘাঁটি হয়ে ওঠে। গরমে ঘোরার জন্য অন্যতম সেরা জায়গা গুলমার্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+