Travel: জলের তলায় ডুবে আস্ত নগরী, সাবমেরিনে ঘুরে দেখুন সেই আশ্চর্য সভ্যতা

জলের তলায় ডুবে রয়েছে একটি নগরী। ভারতেই রয়েছে সেই আশ্চর্যজনক স্থান। প্রাসাদ, পথ ঘাট, স্থাপত্য সব রয়েছে সেখােন। গেলে মনে হবে যেন সেই সভ্যতায় চলে গিয়েছেন আপনি। কিন্তু সেখানে যেতে হলে তো ডুব দিতে হবে সমুদ্রের অতলে। তাই অনেকেই সেখানে যেতে পারেন না।

এবার সেই সভ্যতা পর্যটকদের কাছে তুলে ধরতে নয়া উদ্যোগ নিয়েছে সরকার। সাবমেরিনে করে পর্যটকদের ঘুরিয়ে আনা হবে সমুদ্রের অতলে থাকা সেই বিশাল নগরিতে। যার নাম বেট দ্বারকা। দ্বারকা আসলে শ্রীকৃষ্ণের নগরী। দ্বারকার রাজা ছিলেন শ্রীকৃষ্ণ। তিিন নাকি তৈরি করেছিলেন সেই নগরী। সেখানে শ্রীকৃষ্ণের প্রাসাদ থেকে শুরু করে অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর মূর্তি পর্যন্ত রয়েছে।

Submarine Tourism

একাধিক বার সমুদ্রের গভীরে ক্যামেরা পাঠিয়ে সেই দ্বারকা নগরীর ছবি তুলে এনেছেন গবেষকরা। গৌতমী নদী এবং আরবসাগরের মোহনায় ডুবে রয়েছে সেই বেট দ্বারকা। কথিত রয়েছে শ্রীকৃষ্ণ নাকি মৃত্যুর আগেই নিজের সেই নগরি ডুবিয়ে দিয়ে গিয়েছিলেন। পর্যটকরা গেলে সেখান থেকে কেবল লঞ্চে করে উপর থেকে ঘুরে আসতে পারেন। সমুদ্রের গভীরে থাকা সেই নগরীকে দেখার সুযোগ তাঁদের হয় না।

গুজরাত সরকার নাকি পর্যটকদের জন্য এবার সেই বেট দ্বারকা ঘুরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছেন। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে সেই সাবমেরিন পরিষেবা চালু করার কাজ। জানা গিয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে সেই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে গুজরাত সরকার। তাতে ৩৫ টনের একটি সাবমেরিন পাঠানো হবে সমুদ্রের গভীরে। তাতে ৩০ জন যাত্রী সফর করতে পারবেন। ২৪ জন যাত্রীর বসার জায়গা থাকবে। সমুদ্রের ৩০০ ফুট গভীরে যাত্রীদের নিয়ে চলে যাবে ডুবোজাহাজটি। সে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হবে পর্যটক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+