এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের জীবনযাত্রা, কলকাতার কাছেই ঘুরে আসুন সৃজনী গ্রাম থেকে

শান্তিনিকেতনের কাছেই রয়েছে বেড়ানোর মনোরম জায়গা সৃজনী শিল্পগ্রাম

দোল মানেই শান্তিনিকেতন। যদিও এখন দোলের দিনে সেখানে হাজির হয়ে যান অনেকেই। দোলের দিন মানেই শান্তিনিকেতনের মোহ আজও কাটিয়ে উঠতে পারেননি অনেকে। এবার শান্তিনিকেতনে একটা অফবিট ডেস্টিবেশনের সন্ধান জেনে নিন। বোলপুরের কাছেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে উত্তর পূর্ব ভারতের সব সংস্কৃতির ছোঁয়া পাবেন।

দোলে শান্তিনিকেতন

দোলে শান্তিনিকেতন

শান্তিনিেকতনে দোল যাপন। কার না পছন্দের। তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন আর বাইরের কাউকে দোল উৎসবে অংশ নিতে দেন না। কেবল ছাত্রছাত্রীরাই করে থাকে এই দোলের উৎসব। সেকারণে অনেকেই এমনি দোলের কটা দিন সেখানে সময় কাটিয়ে আসেন। এখন আবার অনেক হোটেলে আদিবাসীদের নিয়ে ছোট করে দোলের আয়োজন করে থাকে। তাতেই পর্যটেক ভিড় দেখা যায় সেখানে।এবারও এখনও সব হোটেলের বুকিং শেষ হয়ে িগয়েছে।

সৃজনী গ্রাম

সৃজনী গ্রাম

এই শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার। খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে সেখানে। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না। শান্তিনিকেতর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সেই গ্রাম। সেখানে এক চাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। বোলপুর থেকে টোটো করে চলে আসা যায় এখানে।

কী কী রয়েছে

কী কী রয়েছে

উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েেছ বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে। এই সৃজনী গ্রামেই রয়েছে একটা পুকুর। গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসলে দিন কেটে যাবে।

শিল্পীেদর তৈরি জিনিস বিক্রি

শিল্পীেদর তৈরি জিনিস বিক্রি

গত কয়েকমাসে শান্তিনিকেতনের জনপ্রিয়তম জায়গা হয়ে উঠেছে খোয়াইয়ের হাট। খোয়াইয়ের এই হাটে পর্যটকরা সবথেকে বেশি ভিড় করে থাকে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে খোয়াইয়ের হাটের জনপ্রিয়তা তুঙ্গে। খুব কমলোকই তাই সৃজনী গ্রামে যান। এই সৃজনী গ্রামেও শিল্পীদের তৈরি সামগ্রি সব বিক্রি হয়। ইচ্ছে করলে সেখানে গিয়ে কেনাকাটাও কিনে নিতে পারেন। তাই আর দেরি না করে বেড়িয়ে আসুন শান্তিনিকেতনের এই অফবিট গ্রামে।

ছবি সৌ:রীতিশ্রী পাল/ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+