চেখে দেখুন দেশের এই স্টেশনগুলির খাবার, হার মানবে দামী রেস্তোরাঁও

চেখে দেখুন দেশের এই স্টেশনগুলির খাবার, হার মানবে দামী রেস্তোরাঁও

বর্তমানে কমবেশি সকলেই প্রায় ট্রেনে যাতায়াত করেন, তাছাড়া ঘুরতে গেলে তো ট্রেন মাস্ট. তবে সকলের পক্ষে রেস্টুরেন্টের খাবার খাওয়াতো নিশ্চয়ই সম্ভব না, তাছাড়া এমন অনেক যাত্রী রয়েছেন যারা স্টেশনের খাবার খেয়ে থাকেন। ভারতের এমন অনেক শহর রয়েছে যেখানকার রেলস্টেশনে খাবার খেলে আপনি অবাক হয়ে যাবেন। সেখানকার সুস্বাদু খাবার খাওয়ার জন্য আপনাকে বারবার সেই জায়গায় আসতে হবে। জেনে নিন কোন স্টেশনের কোন খাবার খুব বিখ্যাত।

দিল্লি

দিল্লি

দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের ছোলে ভাটুরা খুব জনপ্রিয়। এই স্টেশনে দিয়ে যারাই যান তারাই এই স্টেশনের ছোলে ভাটুরে না খেয়ে কখনোও ট্রেনে যাত্রা করেন না এমনটাই শোনা যায়।

কেরল

কেরল

কেরলের এন্নাকুলাম জংশন রেলওয়ে স্টেশনের পাজহামপরি খুব জনপ্রিয়। এটিকে অনেকে কলা ভাজাও বলেন। এটি এতটাই সুন্দর খেতে, যার জন্য এখানে অনেক মানুষই আসেন। তবে এর দাম কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

 কর্ণাটক

কর্ণাটক

কর্নাটকের মাদ্দুর রেলওয়ে স্টেশনের মাদ্দুর বড়া খেতে খুব সুন্দর ও মচমচে। এটি শুধুমাত্র এই স্টেশনেই পাওয়া যায়। আর এটি এখানকার জনপ্রিয় খাবারের মধ্যেও একটি।

 পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের খড়গপুর রেলওয়ে স্টেশনের আলুর দম খুব জনপ্রিয়। এটি এতটাই মসলাদার যেটি একবার খেলে আপনাকে বারবার এখানে এসে এই আলুর দম খেতে হবে।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানের আবু রোড স্টেশনের রাবড়ি, খুব জনপ্রিয় একটি খাবার। যারাই এই রাজস্থানে যায় তারা রাবড়ি না খেয়ে কখনোই ট্রেনে যাত্রা করেন না। এখানে গেলে কখনোই আপনি এই রাবড়ি না খেয়ে থাকতে পারবেন না।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের রতলাম জংশন রেলওয়ে স্টেশনের পোহা সকলেই খেতে খুব ভালোবাসেন। এখানকার পোহা একবার খেলে আপনার মনে থাকবে সারা জীবন। জাব ইউ মিট সিনেমার একটি দৃশ্যের শুটিং হয়েছিল এখানে। যেখানে অভিনয় করেছিলেন করিনা কাপুর ও শহীদ কাপুর।

রেনি গুন্টা

রেনি গুন্টা

অন্ধ্রপ্রদেশের রেনি গুন্টা জংশনের মসলা পেঁয়াজ বড়া খেতে খুব সুন্দর। এই বড়ায় একটা কামড় দিলেই আপনি বুঝতে পারবেন ভেতরটা পুরো মসলায় ভর্তি। ট্রেনে যাত্রা করার আগে অনেকেই এই বড়া কিনে ট্রেনে ওঠেন।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশনের ডাল বড়া এবং ইডলি বেশ বিখ্যাত। যদি আপনি গরম ডাল বড়া আর তুলতুলে নরম ইডলি খেতে চান তাহলে একবার বিজয়ওয়াড়া স্টেশনে ঘুরে আসুন। এই স্টেশনের অনেক জায়গাতেই এই দুটি খাবার পাবেন।

পঞ্জাব

পঞ্জাব

পঞ্জাবের জলন্ধর স্টেশনের ছোলে ভাটুরে খুব জনপ্রিয়। পাঞ্জাবের বিখ্যাত খাবারগুলির মধ্যে এই একটি। এই খাবারটি শালপাতায় পরিবেশন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+