ভারতের কিছু প্রাচীন মন্দির, যেখানে আকর্ষণ আটকে রয়েছে বিশ্বের

প্রাচীন স্থাপত্যের পীঠস্থান ভারত বরাবারই বিশ্বের আকর্ষণ। নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্যে ভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক এই দেশ অন্যান্য ভূখণ্ডের থেকে স্বতন্ত্র।

প্রাচীন স্থাপত্যের পীঠস্থান ভারত বরাবারই বিশ্বের আকর্ষণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মধ্যে ভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক এই দেশ অন্যান্য ভূখণ্ডের থেকে স্বতন্ত্র। এ দেশের বিভিন্ন স্থাপত্যে লুকিয়ে রাজা-রাজরাদের অভ্য়াস, সেই সময়ের সমাজ ব্যবস্থা ও প্রেক্ষাপট। ভারতের সেরকমই কিছু প্রাচীন নিদর্শনের দিকে চোখ ফেরেনো যাক।

তামিলনাড়ুর বৃহদীশভারা মন্দির

তামিলনাড়ুর বৃহদীশভারা মন্দির

তামিলনাড়ুর তানজাভুরের এই মন্দির ভারতের অন্যতম প্রাচীম স্থাপত্যগুলির একটি। ঐতিহাসিকদের অনুমান, প্রথম চোল রাজার রাজত্বে (১০০৩ থেকে ১০১০ এডি) তৈরি হওয়া এই শিব মন্দির, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এই মন্দিরের চূড়া এমনভাবে তৈরি যে তার ছায়া মাটিতে পড়ে না। আর এটাই এই মন্দিরের অন্যতম বিশেষত্ব।

মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির

মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির

চান্ডেলা সাম্রাজ্যের সময়কালে (৯৫০ এডি থেকে ১০৫০ এডির মধ্যে) তৈরি মধ্যপ্রদেশের খাজুরাহোর বহু স্তম্ভ বিশিষ্ট এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। মন্দিরের দেওয়ালের সূক্ষ্ম ও নিপুণ কারুকার্য এখনও অক্ষত। তা দেখার জন্যই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন এই মন্দিরে।

ওড়িশার কোনার্ক মন্দির

ওড়িশার কোনার্ক মন্দির

ওড়িশার কোনার্কের এই সূর্য মন্দির ১৩ শতকে রাজা প্রথম নরসিংহ দেব তৈরি করেছিলেন বলে ইতিহাস ঘেঁটে জানা যায়। পুরীর নিকটবর্তী এই মন্দিরের বাইরের ও ভেতরের দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। বাইরের দেওয়ালে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ খোদাই করা হয়েছে। ভারতের এই মন্দিরকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো।

বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির

বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির

বাঁকুড়ার বিষ্ণুপুরে এখনও মাথা তুলে দাঁড়িয়ে থাকা রাধা-কৃষ্ণ ও ভগবান বিষ্ণুর মন্দিরগুলি আনুমানিক ১৬ থেকে ১৮ শতকের মধ্যে তৈরি বলে মনে করা হয়। ল্য়াটারাইট পাথর ও টেরাকোটার ওপর খোদাই করা অতি সূক্ষ্ম কাজ মন্দিরগুলির অন্যতম আকর্ষণ।

কর্নাটকের হাম্পি

কর্নাটকের হাম্পি

কর্নাটকের হাম্পির প্রাচীন সৌধ ও মন্দিরগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো। ১৪ শতকে বিজয়নগরের সাম্রাজ্যে ভগবান বিষ্ণু ও তাঁর বিভিন্ন অবতারের মন্দির ও সৌধ তৈরি করা হয়েছিল বলে ইতিহাস ঘেঁটে জানা যায়। মন্দিরের সুবিশাল কাঠামো ও নির্মাণ শৈলী পর্যটকদের আকর্ষণ করে।

(প্রথম কিস্তি)

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+