নানা প্রদেশে ছড়িয়ে থাকা ঐতিহাসিক মন্দিরগুলি আজও ভারতের গর্ব, কিছু নিদর্শনে চোখ রাখা যাক
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতের ঐতিহ্য লুকিয়ে সুপ্রাচীন সংস্কৃতিতে। সেই ভাণ্ডার অফুরান। অকৃত্রিম এর টান। দেশের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক প্রাচীন মন্দিরগুলি এখনও মাথা তুলে দাঁড়িয়ে।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতের ঐতিহ্য লুকিয়ে সুপ্রাচীন সংস্কৃতিতে। সেই ভাণ্ডার অফুরান। অকৃত্রিম এর টান। দেশের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক প্রাচীন মন্দিরগুলি এখনও মাথা তুলে দাঁড়িয়ে নানা প্রদেশে। লেখনির দ্বিতীয় কিস্তিতে দেশের আরও পাঁচ মন্দিরের কথা তুলে ধরা হল।

মহারাষ্ট্রের কৈলাশ মন্দির
মহারাষ্ট্রের ইলোরার গুহা কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। রাষ্ট্রকূটের রাজা প্রথম কৃষ্ণের সময় ভারতের এই বৃহত্তম গুহা মন্দিরটি তৈরি হয় বলে ঐতিহাসিকদের মত। গুহা সংলগ্ন এই বিষ্ণু মন্দিরের দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য অন্যতম আকর্ষণ।

তামিলনাড়ুর মহাবলীপুরম
ইউনেস্কোর বিচারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া তামিলনাড়ুর এই মন্দির ১৭ শতকে তৈরি হয়। ভগবান বিষ্ণু, শিব ও দেবী দুর্গার এই মন্দিরে পঞ্চ পাণ্ডবের কাঠামো রয়েছে। মন্দিরের কারুকার্য পর্যটকদের ভীষণ ভাবে আকর্ষণ করে।

কর্নাটকের পট্টডাকাল
বহু স্তম্ভ বিশিষ্ট প্রাচীন এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ইউনেস্কো। কর্নাটকের এই শিবের মন্দিরটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছে। মন্দিরের কারুকার্ষে ভগবান বিষ্ণুকেও সম্মান জানানো হয়েছে। ৯টি গুরুত্বপূৰ্ণ হিন্দু মন্দিরের পাশাপাশি এখানে একটি জৈন মঠও বিদ্যমান। বিরুপক্ষ মন্দিরটি ৭৪০ খ্ৰীষ্টাব্দে রাণী লোকমহাদেবীয়ে, স্বামীর দক্ষিণ ভারত বিজয় উপলক্ষ্য়ে নিৰ্মাণ করেছিলেন বলে কথিত।

রাজস্থানের দিলওয়ারা মন্দির
১১ থেকে ১৬ শতকের মধ্যে নির্মিত রাজস্থানের এই জৈন পীঠস্থান পাঁচটি মন্দিরের সমারোহে নির্মিত। বিমল ভাসাহী, লুনা ভাসাহী, পিট্টালহার, প্রশভনাথ ও মহাবীর স্বামীর মন্দিরে মার্বেলের ওপর সূক্ষ্ম কাজ এখানকার অন্যতম আকর্ষণ। মাউন্ট আবুর নিকটবর্তী এই মন্দিরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।

তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির
তামিলনাড়ুর মাদুরাই-র এই মন্দিরে দেবী মীনাক্ষী ও তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপে পূজিত হন। ১১৯০ থেকে ১২১৬ সালের মধ্যে মন্দিরটি তৈরি হয় বলে অনুমান। তা শিব পঞ্চসভার এক স্থান হিসেবে বর্ণিত। এই মন্দিরে ভাস্কর্য অনবদ্য।
(শেষ কিস্তি)












Click it and Unblock the Notifications