Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: পর্যটকদের জন্য সুখবর, জিরো পয়েন্টের স্বর্গীয় সৌন্দর্যে ভরা সাংলাফু চো হ্রদে যাওয়ার দরজা খুলে দিল সিকিম

জিরে পয়েন্ট থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সিকিমের সাংলাফু চো হ্রদ। চিনের সঙ্গে সীমান্তের একেবারে ঢিল ছোড়া দূরত্বে তার অবস্থান। সেই হ্রদে এবার যেতে পারবেন পর্যটকরা। এই প্রথম পর্যটকদের যাওয়ায় ছাড়পত্র দিল সিকিম সরকার। একেবারে জিরো পয়েন্টের গায়ে হওয়ায় এইউ হ্রদে পর্যটকদের প্রবেশে অনুমতি ছিল না।

স্বর্গীয় সৌন্দর্যে ভরা সিকিমের এই হ্রদ। লাচুং উপত্যকার মধ্যে পড়ে এই জায়গাটি। ১৬,৬৭০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি। উত্তর সিকিমের গুরদংমার হ্রদ পর্যন্ত এতোদিন পর্যটকদের প্রবেশে অনুমতি ছিল। উত্তর সিকিমের যেকোনও জায়গায় যাওয়ার জন্য আগে থেকে পারমিট নিতে হয়। গুরদংমার লেকে যাওয়ার পথ সবসময় কোনও না কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়।

Sikkim

প্রবল তুষারপাত প্রায় হতে থাকে সেখানে। সেকারণে আগে থেকে সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায় না। কয়েকদিন আদেই লাচুং গুরদংমার লেকে যাওয়ার রাস্তা খুলেছে। নর্থ সিকিমেই সাধারণত পর্যটকদের ভিড় বেশি হয়। গুরদংমার লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। হ্রদের নীল জলে তুষার শুভ্র পাহাড়ের ছায়া পরে এই হ্রদের উপরে। এই হ্রদকে ঐশ্বরিক বলে বিশ্বাস করেন সিকিমের বাসিন্দারা। তাঁরা এখানে প্রার্থনাও করেন।

ঠিক একইভাবে সাংলাফু চো হ্রদও সিকিমের বাসিন্দাদের কাছে অত্যন্ত পবিত্র। তাঁরা মনে করেন এখানে ঈশ্বরের বাস। স্থানীয়রা মাঝেমধ্যে এসে এখানে প্রার্থনা করেন। হ্রদের চারপাশে তুষারশুভ্র পাহাড়। এই প্রথম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই হ্রদ। অর্থাৎ এই পবিত্র হ্রদ দর্শণ করার সুযোগ পাবেন পর্যটকরাও।

এই হ্রদের প্রবেশ পর্যটকদের জন্য খুলে দেওয়া উপলক্ষ্যে লাচুংয়ের মনেস্ট্রিটে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। বৌদ্ধ সন্ন্যাসীরা সেখানে প্রার্থনা করেন। সলেই প্রার্থনায় যোগ দিয়েছিলেন পর্যটকদের গাড়ির চালকদের সংগঠন এবং সিকিমের হোটেল অ্যাসোসিয়েশন।

তবে এই হ্রদে পর্যটকদের আচরণের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেহেতু এটি অনেন উঁচুতে অবস্থিত সেকারণে পরিবেশ রক্ষা করা এখানে প্রধান কর্তব্য বলে মনে করছে সিকিম সরকার। সেকারণে কোনও রকম প্লাস্টিক নিয়ে এখানে প্রবেশ করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তুষারপাত কমলেই একমাত্র সেই রুটের গাড়ির চালকরাই পর্যটকদের সেখানে নিয়ে যেতে পারবেন। চার চাকার গাড়ি ছাড়া সেখানে কোনও বাইক বা দুচাকার গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই হ্রদের পবিত্রতা রক্ষা করতে হবে পর্যটকদের। নইলে কড়া পদক্ষেপ করবে সরকার।

চলতি বছরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেিছল সিকিমে। হ্রদ ফেটে তিস্তার বিপর্যটের পরেএ যেভাবে পর্যটকরা ভিড় করেছিলেন পাহাড়ে তা নজিরবিহীন। চলতি বছরে রেকর্ড ভিড় হয়েছে সিকিমে। একাধিক নতুন নতুন জায়গার দরজা পর্যটকদের জন্য খুলে দিচ্ছে সিকিম সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+