Shivkhola: টয়ট্রেনের সঙ্গে ছুটো ছুটি করতে করতে চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে
উত্তরবঙ্গ মানেই পাহাড়, জঙ্গল, ঝরনা আর টয় ট্রেন। আর এই টয় ট্রেনের সঙ্গে আঁকাবাঁকা খেলা খেলতে খেলতেই পৌঁছে যেতে হবে উত্তরবঙ্গের একেবারে অফবিট লোকেশন শিবখোলায়। প্রকৃতির স্বর্গরাজ্য এই শিবখোলা। শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয়। মাত্র আধঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছে যাওয়া যায়।
শিলিগুড়ি থেকে রংটংয়ের পথে রওনা হতে হবে। রংটং থেকে ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে রয়েছে শিবখোলা। উত্তরবঙ্গের সবচেেয় কাছের একটা পর্যটন কেন্দ্র বললে ভুল হবে না। নিঝুম নিস্তব্ধ পরিবেশ। তারমধ্যে টানা ঝিঁঝি পোকার ডাক। এক লহমায় বদলে যায় পরিবেশেটা।

শিবখোলা যাওয়ার পথে রংটংয়ে হল্ট করতে পারেন। রংটং ছোট্ট একটা জমজমাট জনপদ। এখানে বেশ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতেদিতে শিলিগুড়ির দৃশ্য দেখতে পাবেন। পাহাড়ের উপর থেকে শিলিগুড়িকে দেখতে কেমন লাগে তা বুঝতে পারবেন। শিবখোলা যাওয়ার পথটি অসাধারণ। এখানে একপাশে পাহাড় আর একপাশে চা বাগান।
গাড়ি নিয়ে যেতে যে বলিউডি সিনেমার কোনও দৃশ্য মনে পড়ে যেতে পারে। আর আকাশ পরিষ্কার থাকলে তো কথাই নেই আরও উত্তম দৃশ্য উপভোগ করতে পারবেন। একেবারে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা। শিবখোলা নদীর উপর দিয়ে যেতে হবে। শিবখোলা ঢোকার মুখেই রয়েছে একটি শিবের মন্দির। তার থেকেই এই জায়গাটির নাম নাকি শিবখোলা।

শিবখোলার ছোট্ট একটা গ্রাম রয়েছে। নিরিবিলি শান্ত সুন্দর। প্রতিটি বাড়িতেই ফুলগাছের বাহার। তাতে বাড়িগুলি আরও সুন্দর হয়ে ওঠে। নদীর ওপারেই রয়েছে শিবখোলা অ্যাডভেঞ্জার ক্লাব। শিবখোলায় তিনটি নদী এসে মিশেছে। মহানদী, চিপলয়খোলা এবং শিবখোলা। কোথাও নদীটি স্রোতস্বিনী হয়ে উঠেছে কোথাও তিরতির করে বইছে। শিবখোলা অ্যাডভেঞ্জার ক্লাবে থাকার ব্যবস্থা রয়েছে।












Click it and Unblock the Notifications