Travel: পৌষ মেলার আগে বড় আকর্ষণ, আগামীকাল বড় মেলা শান্তিনিকেতনে, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন
ফের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে শান্তিনিকেতন। পুরনো মাঠেই ফিরছে পৌষমেলা। তার আগে আরেকটি মেলা হয় শান্তিনিকেতনে। গত চার বছরে সেই মেলার কথা ভুলেই গিয়েছিলেন পর্যটকরা। এবার আবার তাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
রাত পোহালেই শান্তিনিকেতনে নন্দন মেলা। শিল্পী নন্দলাল বসুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই কলাভবনের ছাত্রছাত্রীরা এই নন্দনমেলার প্রচলন শুরু করেছিল। প্রতিবছরই ২ দিন ধরে হয় এই মেলা। কলাভবন চত্ত্বরে কলাভবনের পড়ুয়া-অধ্যাপক সকলেই সাজিয়ে তোলেন।

তাঁদের হাতের তৈরি শিল্প সামগ্রি একদিকে যেমন বিক্রি হয় আরেকদিকে তেমনই শিল্প প্রদর্শনীও হয়। গ্রাফিক্স নকশা, ডোকরা, সেরামিক্স, মাটির জিিনস দিয়ে কলাভবন চত্ত্বর সাজিয়ে তোলা হয়। আগামীকাল ১ ডিসেম্বর থেকে শুরু হয় নন্দন মেলা। দুদিন ধরে মেলা চলার পর শেষ হয় তিন তারিখ নন্দলাল বসুর জন্মদিন পালন করে।
আজ থেকেই সেখানে উৎসবের মেজাজ। আজ থেকেই কলাভবন চত্ত্বর সাজানো শুরু হয়ে গিয়েছে। কাজেই সপ্তাহান্তে যাঁরা ছুটি কাটানোর প্ল্যানিং করছেন তাঁদের এটা সেরা জায়গা। পৌষ মেলার আগে সপ্তাহান্তে বেড়ানোর সেরা জায়গা হতে পারে ততে কোনও সন্দেহ নেই।
এই নন্দনমেলায় যা কিছু বিক্রি হয় সেটি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডে যায়। দুঃস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য দেওয়া হয় সেই ফান্ডের টাকা। এই মেলা একেবারে ভিন্ন ধরনের মেলা সেটা দেখতে আসতেই পারেন অনায়াসেই। কাজেই চলে আসুন আর দেরি না করে। পৌষ মেলার আগে জমজমাট মেলা দেখে নিন।












Click it and Unblock the Notifications