Travel: গরমের চোখরাঙানি উপেক্ষা করে ঘুরে আসুন উত্তর পূর্বের মিনি কাশ্মীরে
ভূস্বর্গ দেখার ইচ্ছে কার না হয়। কিন্তু পটেকে কুলিয়ে ওঠা কঠিন। কাশ্মীরে বেড়ানো সহজ কথা নয়। বেশ মোটা টাকার বাজেট। তাই ইচ্ছে থাকলেও অনেকেই সেখানে গিয়ে উঠতে পারেন না। তবে চিন্তা নেই তাঁদের জন্য কাশ্মীরের বিকল্প রয়েছে উত্তর-পূর্বে। যাকে বলা হয় উত্তর পূর্বের মিনি কাশ্মীর।
অসাধারণ সেই জায়গা। উত্তরপূর্বের অন্যতম সুন্দর রাজ্য অরুণাচল প্রদেশ। সেখানে একাধিক সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যেই একটি জায়গা হল সাংতি ভ্যালি। একে উত্তর-পূর্বের কাশ্মীর বলা হয়। এতোটাই সুন্দর এই জায়গাটি। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এখানে বেড়ানোর আদর্শ জায়গা। যেকোনও পাহাড়ি জায়গাতেই গরমের এই দুটি মাস অত্যন্ত ভাল বেড়ানোর পক্ষে।

কাজেই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন। এখন অরুণাচল প্রদেশে পৌঁছনো অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এখানে পাহাড় আর নদী এতোটাই সুন্দর যে দেখে মনে হবে পেহেলগামে চলে এসেছেন। নদীর উপরে ছোট্ট একটা বাঁশের সাঁকো রয়েছে। নদীর পাড়েই রয়েছে আদিবাসীদের সুন্দর একটি ছবির মতো গ্রাম।
এখানে এলে মনে হবে ক্যানভাসে আঁকা কোনও একটা পাহাড়ি গ্রামে চলে এসেছেন। তাওয়াং সার্কিটে মধ্যেই পড়ে এই জায়গাটি। একেবারে কাশ্মীরের মতোই উপত্যকায় ঘোড়া চড়ে বেড়াতে দেখতে পাবেন। মে মাস এখানে বেড়ানোর সবচেয়ে ভাল। এখানে উপরি পাওনা হিসেবে রয়েছে মনেস্ট্রি।
এখান তেকে বমডিলা ঘুরে নিতে পারবেন। সেখানেই থাকার হোটেল পাবেন। বমডিলা অরুণাচল প্রদেশের একটি সদর শহর। এখান থেকে সাংিত ভ্যালি খুব বেশি দূরে নয়। এখান থেকে মন্ডলা টপে যেতে পারেন। এখান থেকে অনেক নাম না জানা পাখির দেখার মেলে। যাঁরা পাখি দেখতে ভালবাসেন তাঁরা এখানে আসেন।
অরুণাচল প্রদেশের দিরাং ভ্যালির কথা তো সকলেই জানেন। সাংতি ভ্যালি থেকে দিরাংও যাওয়া যায়। খুব বেশি দূরে নয় এটি। পথে অনেক ছোট ছোট ক্যাফে পেয়ে যাবেন। দিরাং একটি সদর শহর এখানে থাকার জায়গাও পেেয় যাবেন। কাজেই এবারে গরমের ছুটিতে যাঁরা নতুন কোনও জায়গা এক্সপ্লোর করতে চাইছেন তারা এখানে চলে আসতে পারেন।












Click it and Unblock the Notifications