Travel: সামনেই ভ্যালেন্টাইনস ডে, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন এই রোমান্টিক ক্রুজে

ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। এবার আবার ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতীপুজো একই দিনে পড়েছে। একেবারে জমজমাট প্রেমের দিন। এখন থেকেই প্ল্যানিং শুরু করে ফেলেছেন অনেকেই। ভ্যালেন্টাইন ডে-র সেলিব্রেশন সাতদিন আগে থেকেই শুরু হয়ে যায়।

অনেকেই প্ল্যান করছেন বেড়াতে যাবেন। রোমান্টিক কোনও হলিডেতে যাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। মলদ্বীপ বয়কটের ট্রেন্ডের জেরে এবার আর মলদ্বীপ ট্রিপ করতে পারবেন না ভ্যালেন্টাইন ডেতে তাই নতুন কোনও পরিকল্পনা করতে হচ্ছে। তবে টেনশন নেই এই সুযোগে একের পর এক রোমান্টিক ট্রাভেল প্যাকেজ হাজির।

Valentines day trip ideas for couples

একেবারে অন্যরকমের রোমান্টিক হলিডেতে যারা যেতে চাইছেন তাঁদের জন্য রয়েছে ক্রজ সফরের ঠিকানা। আর রোমান্টিক হলিডে-তে যেতে হলে ইউরোপের থেকে সেরা জায়গা আর কিছুই হয় না। ইউরোপ জুড়ে রয়েছে একাধিক রোমান্টিক ক্রুজে ভ্রমণের প্যাকেজ।

যাঁরা এইরকম রোমান্টিক ইউরোপ হলিডেতে সঙ্গীকে নিয়ে যেতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন। প্রথমেই েয জায়গার নাম করতে হয় সেটা হল গ্রিক আইল্যান্ড। নীল সমুদ্রের জলে সঙ্গীকে নিয়ে সাদা ইয়াটে সফর। সেটা কীরকম হতে পারে কল্পনা করুন। ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা গ্রিসের সমুদ্রে সূর্যাস্ত উপভোগ।

ক্রোয়েশিয়ার উপকুকে ইয়াট সফরও কিন্তু কম রোমান্টিক নয়। শান্ত সম্মোহিত সমুদ্রের উপকূলে ইয়ােট করে একাধিক ইতিহাস সমৃদ্ধ শহর দেখতে দেখতে রোমান্টির নিশি যাপন। অসাধারণ হতে পারে তাতে কোনও সন্দেহ নেই। এই ক্রোয়েশিয়ার পেরিয়ে চলে আসুন নরওয়েতে। এমনিতেই সবুজ দেশ নরওয়ে। দূষণের নাম মাত্র নেই সেই নরওয়েতে রোমান্টিক হলিডে কাটাতে কার না ভালো লাগবে।

রোমান্টিক ভ্যালেন্টাইস ডে হলিডের কথা যখন বলা হচ্ছে তখন এই জায়গাটির নাম না করলেই নয় সেটা হল গ্রিসের স্যান্টোরিনি। সমুদ্রের নীল জলের পাড়ে সাদা দ্বীপ। যে উপকূলের ঘরবাড়ির রং সব সাদা আর নীল রঙের। অসম্ভ সুন্দর সেই সৌন্দর্য। যেখানে সঙ্গীকে নিয়ে স্বপ্নে বিভোর হতে পারবে দিবালোকেই।

আরেকটি রোমান্টিক ক্রুস ভ্রমণ হতে পারে ব্রিটিশ আইল্যান্ড ক্রুজ। যেখােন সমুদ্রের উপকূল দিয়ে লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মতো রোমান্টিক জায়গা ঘুরতে পারবেন। শীত পেরিয়ে ইউরোপ এখন বসন্তের দিকে এগোতে শুরু করে দিয়েছে। কাজেই এই সময় এই ক্রুজ সফর আরও রোমান্টিক হবে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+