ভারতের কিছু অফ-দ্য-বিট স্থান,পর্যটকদের কাছে অ্যাডভেঞ্চারের সেরা জায়গা
ভারতের কিছু অফ-দ্য-বিট স্থান,পর্যটকদের কাছে অ্যাডভেঞ্চারের সেরা জায়গা
ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোন এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে। ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে ছুটে যাই বিভিন্ন পর্যটন কেন্দ্র। তবে প্রতিটি মানুষের জীবনে এমন একটি নির্দিষ্ট কোনো পর্যটনকেন্দ্র থাকে যেখানে মানুষ শান্তির খোঁজে বারবার যেতে চায় সেখানে।
ভারত বিশ্বব্যাপী অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। ভারত ইতিহাসের নামে বিশ্বব্যাপী বিখ্যাত। ভারত এমন একটি দেশ যেখানে প্রতিটি মৌসুমের নিজস্ব মজা থাকে। ভারত সংস্কৃতি এবং বৈচিত্র উপভোগের পাশাপাশি আপনি যদি শান্তি খুঁজে পেতে চান তাহলে কিছু জায়গা রয়েছে যেখানে গেলে সহজেই আপনার বিচলিত মন শান্ত হবে। ভারতে অবিশ্বাস্য কিছু অফ-দ্য-বিট স্থান রয়েছে,যার ব্যাখ্যা হয় না। ভারতের অনেক জায়গা আছে যে স্থানটি লোকারণ্যের ধারে কাছে নেই।

ইদুক্কি
ইদুক্কি কেরালা রাজ্যে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। পাহাড় বেষ্টিত চিরহরিৎ ইদুক্কির মুন্নারে একবার গেলে বারবার সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবেন আপনি। আপনি যদি বন্যপ্রাণী দেখতে চান তবে ইদুক্কির নিকটবর্তী পেরিয়ার জাতীয় উদ্যানে যেতে পারেন। ইদুক্কি তার ৬৫০ ফুট লম্বা এবং ৫৫০ ফুট উঁচু আর্চড্যামের জন্য পরিচিত যা দেশের বৃহত্তম কুরাভান কুরাথি পর্বতে বিস্তৃত। হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদিও ইদুক্কি থেকে দেখতে পাওয়া যায়।

ধরওয়াস
ধরওয়াস হিমাচল প্রদেশের উত্তরতম গ্রাম, যা চাম্বা জেলার ইশরিয়ারি গ্রাম থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। ধরওয়াস প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বেষ্টিত তার মনোরম সেটিংসের জন্য পরিচিত।
তিলমিলি খনিজ গুণাবলীর জন্য সুপরিচিত। ধরওয়াস সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি আদর্শ ট্রেকিং স্থল, যা পর্যটকদের অ্যাডভেঞ্চারের সন্ধান দেয়।

মেঞ্চুখা
মনোরম মেঞ্চুখা উপত্যকাটি ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায় অবস্থিত। ম্যাকমাহন লাইন থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি ভারত ও চীনকে পৃথক করে। প্রাকৃতিক সৌন্দর্য, বহিরাগত উপজাতি, পূর্ব হিমালয়ের উঁচু পাহাড় এবং তুষারাবৃত শৃঙ্গ,সিয়োম নদীর জলরাশি, সবই মেঞ্চুখা উপভোগ করার জন্য যথেষ্ট।

কিবিথু
উত্তরদিকে চীন এবং পূর্বে মায়ানমারের সাথে একটি ত্রিমুখী অঞ্চলে অবস্থিত কিবিথু। ভৌগোলিক অবস্থানের জন্য় কিবিথু পর্যটকদের নজরকাড়ে। স্থানটি অরুণাচল প্রদেশের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি। চারিদিক নদী ও জলপ্রপাত দ্বারা বেষ্টিত।

সিয়াচেন হিমবাহ
গড়ে ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ বিশ্বের সর্বোচ্চ ও শীতলতম যুদ্ধক্ষেত্র। শীতকালে তাপমাত্রা - ৬০ ডিগ্রিতে নেমে যেতে পারে।পানামিক,নুব্রা ভ্যালির একটি ছোট গ্রাম। এই স্থানটি সিয়াচেন হিমবাহের কাছে যাওয়ার জন্য সেরা জায়গা।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications