মহানগরের ধুলোধোঁয়ায় বিরক্ত? দিনে-দিনেই ঘুরে আসুন গাদিয়াড়া
আরও পড়ুন: ডুয়ার্সে এক টুকরো স্বর্গ সবুজ চামুর্চি
আরও পড়ুন: মায়াবী কুয়াশা, মেঘের লুকোচুরি, গাছে-গাছে কমলালেবু: ওয়াহ্ জম্পুই!
কেন যাবেন: গাদিয়াড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পারেন। শোভা অপরূপ। এখানে হুগলী নদীর সঙ্গে এসে মিশেছে দামোদর ও রূপনারায়ণ নদ। মিলনস্থলটি যেন ছোটখাটো সমুদ্র। নদীর পাড় বাঁধানো সুন্দর করে। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে হেঁটে বেড়াতে বেশ লাগে। গাদিয়াড়া থেকে লঞ্চে যেতে পারেন গেঁওখালি। যদি ইতিহাসপ্রেমী হন, তা হলে রবার্ট ক্লাইভের তৈরি মর্নিংটন দুর্গ দেখে নিতে ভুলবেন না। তবে এটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আছে লাইট হাউস। দেখে নিন রূপনারায়ণ নদের বুকে জেগে ওঠা মায়াচর।
কীভাবে যাবেন: কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব ৮০ কিলোমিটার। ট্রেনে এলে নামতে হবে বাগনান স্টেশনে। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়্গপুর লোকাল ধরে পৌঁছতে হবে। বাগনান স্টেশনে নেমে শ্যামপুর হয়ে পৌঁছতে হবে গাদিয়াড়া। ধর্মতলা বা হাওড়া থেকে বাসেও সরাসরি গাদিয়াড়া আসা যায়। আবার বাসে নুরপুর পৌঁছে সেখান থেকে লঞ্চে পৌঁছনো যাবে গাদিয়াড়া।
কোথায় থাকবেন: কলকাতা থেকে দিনে-দিনে ঘুরে আসা যায় গাদিয়াড়া। থাকার দরকার হয় না। তবে দূরবর্তী জেলা থেকে এলে থাকতে হবে বৈকি! গাদিয়াড়ায় থাকার ভালো জায়গা হল: রূপনারায়ণ ট্যুরিস্ট লজ (০৩২১৪-২৬৩১২৫/03214-263125), গাদিয়াড়া লজ অ্যান্ড রিসর্ট (০৩২১৪-২৬৩১০৬/03214-263106)।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications