Pudung: লাদাখ যেতে হবে না জানেন কি দার্জিলিংয়ের কাছেই রয়েছে থ্রি ইডিয়টসের স্কুল, ঘুরে আসুন ২ দিনের ছুটিতে

আমির খানের সিনেমা থ্রি ইডিয়টস তো সকলেরই দেখা। বলিউডের অত্যন্ত জনপ্রিয় সেই ছবি। লাদাখে নাকি রয়েছে সেই স্কুল। তার থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমাটি তৈরি করা। কিন্তু জানেন কি দার্জিলিংয়ের কাছেও রয়েছে সেরকমই একটি স্কুল। সেটি দেখতে হলে চলে আসতে হবে পুডুংয়ে।

পুডুং কালিম্পংয়ের একটি অফবিট জায়গা। সেখানে একটি বিশা ল ফার্ম স্টে রয়েছে। সেটা অভিনব। পাহাড়ে গায়ে গড়ে ওঠা পুডুং ফার্মস্টে এক অদ্ভুদ জায়গা। যেখানে ঘরে বসেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। যেখানে ঘরের দারজা খুললেই মনে পাহাড় জঙ্গল যেন ঘরে এসে পড়েছে। সবথেকে বড় কথা এখানে সুইমিং পুলও রয়েছে। পাহাড়ে সাধারণত সুইমিং পুল থাকে না। কিন্তু এখানে সেই মজা পাওয়ার সুযোগ রয়েছে।

Pudung Farm stay in Kalimpong

পাহাড়ের জঙ্গলে ঘেরা এমন একটি ঘর রয়েছে এখানে যেখানে গেলে মনে হবে হলিউডের কোনও সিনেমার ভেতরে ঢুকে পড়েছেন। কাঁচের দেওয়াল জোড়া জানলা দিয়ে জঙ্গল যেন ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এখানে এমন একটি স্কুল রয়েছে যেটি দেখলে মনে পড়ে যাবে থ্রি ইডিয়টসে স্কুলের কথা। যেখানে ক্লাসরুম বলে তেমন কিছু জিনিস। সবটাই হাতে কলমে শিক্ষা।

Pudung Farm stay in Kalimpong

খোলা আকাশের নীচে ক্লাস রুম। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে এসে পড়ানো হয়। ফার্মের যে টাকা রোজগার হয় তা দিয়েই চলে স্কুল। এর মধ্যে রয়েছে কিউই পাখি রাখার ফার্ম। এই ফার্ম স্টের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা। যেগুলি বিেদশে দেখা যায় এরকম সব গাড়ি রয়েছে অ্যাক্টিভিটির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+