Travel: বড়দিনের ছুটি যাঁরা প্ল্যান কী করে ফেলেছেন, শান্তিনিকেতনে তাঁদের জন্য অপেক্ষা করছে বড় চমক
বড় খবর বললে ভুল হবে া। তার থেকেও বেশি পর্যটকদের কাছে সুখবর। এর থেকে সুখবর আর কিছু হতে পারে না বাঙালি পর্যটকদের কাছে। কারণ ফের আগের জায়গায় ফিরছে শান্তিিনকেতনের পৌষমেলা। অর্থাৎ আবারও পূর্বপল্লির মাঠেই ফিরছে পৌষমেলা।
দফায় দফায় বৈঠকের পরে নাকি এমনই সিদ্ধান্ত হয়েছে। প্রায় চার বছর ধরে বন্ধ ছিল পৌষমেলা। শীতকালে পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ এই শান্তিনিকেতনের পৌষমেলা। গত চার বছর পৌষ উৎসবের কটা দিন যেন ঝিমিয়ে গিয়েছিল শান্তিনিকেতন। বিপুল ক্ষতির মুখ দেখতে হয়েছিল পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয় ব্যবসায়ীদের।

আবার তাঁদের মুখে হাসি ফুটবে। যাঁরা এই খবর পাওয়ার পর শীতের ছুটির প্ল্যানিং শুরু করেেছন তাঁরা আগে থেকে বুকিং সেরে নিন। কারণ দ্রুত হোটেল, রিসর্ট, গেস্ট হাউস বুক হতে শুরু করেছে এই খবর প্রকাশ্যে আসার পরেই। তাই আর দেরি করবেন না।
যদিও মেলা না হলেও সারা বছরই এখানে ভিড় করেন পর্যটকরা। মাঝে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কারণে শান্তিনিকেতনের সব উৎসব অনুষ্ঠানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল পৌষমেলাও। শুধু পৌষ মেলা নয় শান্তিনিকেতনের দোল উৎসবেও সাধারণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছিল।
এই নিয়ে বিশ্বভারতীর আশ্রমিকদের সঙ্গেও বিবাদ তৈরি হয়েছিল। অবশেষে নতুন উপাচার্য আসার পর ফের পূর্বপল্লির মাঠে দেখা মিলবে পৌঁছমেলার। একেবারে পুরনো ছন্দে ফের একবার ফিরবে শান্তিনিকেতন। আবার সেই পুরনো মেজাজ ফিরে পাবেন তাঁরা। এই নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications