Places of visits in Monsoon: কেরল ও উত্তর-পূর্ব ভারতে বর্ষার প্রবেশ! একনজরে বর্ষায় ভারতের দর্শনীয় স্থানগুলি
প্রায় সাত দিন দেরিতে বর্ষার প্রবেশ হয়েছে কেরল এবং উত্তর-পূর্ব ভারতে। সংস্কৃতি ও সৌন্দর্যে ভারত বৈচিত্রময়। যা নিয়ে আমরা গর্ববোধ করি। শীতের মতো এই বর্ষাতেও বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা (Places of visits in Monsoon) প্রাণবন্ত হয়ে ওঠে।
কেরল দিয়ে স্থলভাগে বর্ষার শুরু। সেই কেরলের মুন্নারে রয়েছে উইন্ডফ্লাওয়ার রিসোর্ট ও স্পা। চারপাশ সবুজে ঘেরা। বর্ষায় সেখানকার চাবাগান ঘুরে দেখা যায়। বৃষ্টির ফোঁটায় তাজা চা পাতার গন্ধ যে কোনও পারফিউমের থেকে ভাল। যে কারণে চা প্রেমীদের কাছেও প্রিয়। প্রাকৃতিকভাবে উজ্জীবিত করতে সেখানে রয়েছে আয়ুর্বেদিক স্পা।

কর্নাটকের কুর্গ জলপ্রপাত বর্ষায় ভ্রমণ পিপাষুদের মুগ্ধ করে। সুন্দর এই শহরে রয়েছে কফি বাগান, মশলার বাগান। বৃষ্টির সঙ্গে সঙ্গে কুর্গ সত্যিই জীবন্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ল্যান্ডস্কেপ এবং সেখানকার জলপ্রপাত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেয়।
কর্নাটকেরই রোসেটা রিসোর্ট বর্ষাকালে অন্যতম দর্শনীয় স্থান। তবে তা দর্শকদের কাছে খুব একটা পরিচিত নয়। আরব সাগরের তীরের এই রাজ্যে হাসানে রয়েছে রোসেটা রিসোর্ট। চারপাশের সবুজের সমারোহ এবং নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণকারীদের প্রকৃতির সঙ্গে একেবারে মিলিয়ে দেয়।

নব্বইয়ের দশকে আমির খানের গুলাম চলচ্চিত্রের 'আতি কেয়া খাণ্ডালা... গানটি সাধারণভাবে খান্দালাকে দেশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। মহারাষ্ট্রের খাণ্ডালার সঙ্গে লোনাভোলা শুধু বলিউড সেলিব্রিটিদের জন্য বিখ্যাত নয়, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। বর্ষায় এই দুটি জায়গাই প্রাণবন্ত হয়ে ওঠে।
এখন বিশ্বজুড়েই ভ্রমণকারীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বর্ষায় এই দুই পাহাড়ি জায়গা প্রাকৃতিক সবুজ রঙে ঢেকে যায়। এই দুই জায়গায় প্রকৃতিক সবুজ রঙের সঙ্গে রয়েছে জলপ্রপাত, কুয়াশা ঢাকা উপত্যকা আর সতেজ বাতাস। যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে।

উত্তর ভারতের অনেক কিছুর ভিড়ে বর্ষায় ঋষিকেশ অনেকের কাছে প্রিয়। বিশেষ করে সেখানকার আশ্রম এবং প্রাচীন মন্দিরগুলি। এছাড়াও রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে রিভার রাফটিং। ভ্রমণ পিপাষুরা অনেকেই সেখানে গিয়েছেন, আর যাঁরা যাননি, তাঁরা সেখানে যেতে পারেন।
বর্ষায় প্রাণবন্ত হয়ে ওঠা অন্য একটি জায়গা হল মেঘালয়ের লেইটলাম ক্যানিয়ন। আপাত দৃষ্টিতে মনে হয়, মেঘের মধ্যে বিলীন হয়ে গিয়েছে পাহাড়গুলি। আর এই বর্ষার সময় দেখা দেয় পাহাড়ের ঝর্না। সব মিলিয়ে তৈরি হয় একটা আশ্চর্য ক্যানভাস।












Click it and Unblock the Notifications