ভ্রমণের জন্য ব্যাগ প্যাকিং এর সময় মোটেও এই জিনিসগুলো নিতে ভুলবেন না
ভ্রমণের জন্য ব্যাগ প্যাকিং এর সময় মোটেও এই জিনিসগুলো নিতে ভুলবেন না
কয়েকদিন ছুটি পেলেই আমরা দুমদাম বেরিয়ে পড়ছি শহর থেকে দূরে কোথাও। নিত্যদিনের কাজের ব্যস্ততায় আমরা বেশ ক্লান্ত হয়ে পড়ি। পাহাড় হোক বা সমুদ্র ছুটে যাই কোয়ালিটি সময় কাটানোর উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে আমাদের ব্যাগ প্যাকিং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমরা যদি পরিকল্পনা করে ঘুরতে যাই তাহলে বেশ ভেবে চিন্তে ব্য়াগ গোছাতে পারি। কিন্তু যদি দুম করে সিদ্ধান্ত নিয়ে কোথাও শর্ট ট্যুরে বেরিয়ে পড়ি তাহলে আমরা অনেক সময় ব্যাগ প্যাকিং করার সময় অনেক কিছু সঙ্গে নিতে ভুলে যাই। প্রত্যেকের ব্যাগ প্যাকিংয়ের জন্য আলাদা আলাদা পছন্দ রয়েছে। ছুটির জন্য পছন্দের পোশাক গোছানোর পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে নেওয়া যেগুলো আমরা প্রায়শই ভুলে যাই। ঘুরতে বেরিয়ে আমরা যখন সেগুলো আর হাতের কাছে পাই না, তখন অনুশোচনায় ভুগি।

চার্জার
ফোন, ল্যাপটপ, ওয়াচ চার্জার হল ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমান সমাজ এই জিনিসগুলো ছাড়া একেবারে অসহায়। ফলে ব্যাগ প্যাকের সময় এই দিকটি গুরুত্ব সহকারে দেখতে হবে। তবে, কোথাও ঘুরতে গেলে আমরা হয়ত এই সহজে কিনতে পারবো। তা সত্ত্বেও প্রতিবার ঘুরতে বেরিয়ে যদি ভুলবশত আমরা সেগুলো বাড়িতে ফেলে যাই, তাহলে সমস্যা বাড়তে পারে। তাই ঘন ঘন ট্যুরের জন্য এগুলোর উপর নজর রাখতে হবে।

সানগ্লাস/ পাওয়ার গ্লাস
ঘুরতে যাওয়ার আগে এই জিনিসগুলোকে কোন ভাবেই ভোলা সম্ভব নয়। কারণ সানগ্লাস ছাড়া ঘোরার কথা আমরা মাথায় আনতে পারি না। সূর্যের তাপ থেকে চোখ দুটিকে স্বস্তি দেওয়ার জন্য আমরা সানগ্লাস ব্যবহার করি। তাই গুরতে গেলে সব থেকে বেশি প্রয়োজন পড়ে সানগ্লাসের। আবার যাদোর চোখে পাওয়ার বেশি তারা পাওয়ার গ্লাস ব্য়বহার করেন। ব্যাগ প্যাকের সময় আমরা এগুলো নিতে ভুলে যাই। গন্তব্যস্থলে গিয়ে আমরা সেগুলো খুঁজে বেরাই।

সানস্ক্রিন এবং লিপ বাম
প্রতিদিন বাইরে চলাফেরার জন্য় আমরা সানস্ক্রিন ব্যবহার করি। ট্য়ান, মেলাসমা প্রতিরোধের জন্য় সানস্ক্রিন খুব উপকারী। তাই সানক্রিন ছাড়া আমরা ভ্রমণের কথা ভাবতে পারি না। তবে, ব্য়াগ গোছানোর সময় বেশির ভাগ সময় আমরা এই জিনিসটির কথা আকছার ভুলে যাই। সানস্ক্রিনের সাথে আরও একটি অপরিহার্য জিনিস লিপবাম। যা আমাদের ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আমাদের সব সময় ব্য়াগে থাকে লিপবাম। কিন্তু আমরা অনেক সময় ভ্রমণের সময় তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় ভুলে যাই।

স্কার্ফ বা শাল
শীতকালে বা কোন শীত প্রধান জায়গায় ভ্রমণ করার সময় স্কার্ফ বা শাল আমাদের হাতের কাছে রাখতে লাগে। কারণ সব সময় ব্য়াগের থেকে ভারী শীতের পোশাক বের করে গায়ে দেওয়া যায় না, তখন এই দুটি জিনিস প্রয়োজন পড়ে। আবার মৃদু শীতে ভালো কাজ করে স্কার্ফ বা শাল।

টুথব্রাশ এবং টুথপেস্ট
টুথব্রাশ বা টুথপেস্ট ভ্রমণের জন্য অপরিহার্য জিনিস। ব্যাগ প্যাকিংয়ের সময় শেষবার চেক করে নেওয়া উচিৎ, এই দুটি জিনিস নিয়েছেন কিনা। কারণ কোথাও ঘুরতে গেলে হোটেলে আমরা সহজেই এই জিনিসগুলো পাবো। কিন্তু আমাদের মধ্য়ে অনেকেই আছেন যারা, নির্দিষ্ট কম্পানির টুথব্রাশ এবং টুথপেস্ট ব্য়বহার করেন। ফলে ঘুরতে বেরিয়ে এগুলো যদি কাছে না থাকে তাহলে সমস্যায় পড়তে হয়।

লন্ড্রি ব্য়াগ
লন্ড্রি ব্য়াগ ভ্রমণের জন্য আমাদের অপরিহার্য একটি জিনিস। কারণে ভ্রমণের সময় আমাদের অপরিচ্ছন্ন জামা কাপড় বহন করতে হয়। তখন আমাদের বারতি লন্ড্রি ব্যাগ কাছে থাকলে অপরিচ্ছন্ন জামা কাপড়গুলো সেখানে ঢুকিয়ে রাখতে পারি।

পারফিউম
পারফিউম ছাড়া আমাদের জীবন চলে না। বাইরে বের হলে আমাদের পছন্দের পারফিউম চাই। তাই ভ্রমণের সময় ব্যাগ গোছানোর সময় মনে করে পারফিউম নিতে ভুলে গেলে বেজায় মন খারাপ হয়।

হেয়ার ব্রাশ
পারফিউমের পাশাপাশি আরো একটি অপরিহার্য জিনিস হল হেয়ার ব্রাশ। ভ্রমণের সময় হেয়ার ব্রাশ হাতের কাছে না থাকলে আমরা বেজায় সমস্যায় পড়ি। অগোছালো চুলে লুকস বিগরে যাওয়ার সম্ভবনা থাকে। তাই হেয়ার ব্রাশ তখন খুব দরকার পড়ে।

সুইম স্যুট
আপনি যদি ভ্রমণে বেরিয়ে হোটেলে কোন সুইমিং পুলে বসে বা সাঁতার কেটে দিনটি উপভোগ করতে চান তাহলে সুইমস্যুট খুব প্রয়োজন। পাশাপাশি যদি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নীল জলরাশির সঙ্গে জলকেলিতে যখন মেতে উঠি, তখন সুইমস্যুট পড়ে সেলফি তুলতে অথবা ফটোশ্যুট করতে পছন্দ করি।

ছাতা
বর্ষাকালে য়দি ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে কিন্তু ছাতা বহণ করতে মোটেও ভুলবেন না। কারণ আবহাওয়া কোথায় কেমন থাকবে, তা আগে থেকে বোঝা কঠিন। তাই বর্যায় বর্ষাতির পাশাপাশি ছাতা ভীষণ দরকার পড়ে।












Click it and Unblock the Notifications