পেলিংয়ের ভিউ পেতে চলে আসুন সিকিমের এই ছোট্ট অজানা গ্রামে
সিকিম আর দার্জিলিংয়ের পাহাড়গুলো যেন জড়াজড়ি করে বসে থাকে। ফের বেড়েছে গরমের দাপট। আবার পাহাড়মুখো পর্যটকরা। অফবিট লোকেশনের খোঁজে বেড়াচ্ছেন সসকলে। এমনই একটা অফবিল লোকেশন সিকিমের দারাপ গ্রাম। পেলিংয়ের একেবারেই কাছে।

মেডিটেশন আর সিকিমের খাবার
এখানে হোম স্টে গুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে মন শান্ত হয়ে যাবে। সিকিমের নিজস্ব কিছু খাবার রয়েছে। সেই খাবার খাওয়ার সুযোগ মিলবে এখানে । সুস্বাদু সেই খাবার খুব কমই খাওয়ার সুযোগ মেলে। একেবারে ঘরোয়া পরিবেশে এখানে সেই সব পাহাড়ের খাবার খাওয়া যায়। সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেলিংয়ের কাছে। কাজেই এখান থেকে পেলিং সহ সব সাইড সিইং করে নিতে পারবেন।

পায়ে হেঁটে গ্রাম ভ্রমণ
পেলিংর খুব কাছে হলেও পেলিংয়ের মত পর্যটকের বিড় নেই নেই কোলাহলও। একেবারে শান্ত নিরিবিলি একটা জায়গা। দারাপ গ্রামের কাছেই রয়েছে একাধিক মেডিটেশন সেন্টার। সেখানে বৌদ্ধ সন্নাসীরা এখানে এসে প্রার্থনা করেন। যখন কোনও সন্ন্যাসী এখানে ধ্যান করেন তখন কারোর অনুমতি মেলে না আসার। যখন কেউ থাকে না তখনই আসা যায় মনেস্ট্রির এই সব জায়গায়।

দেখতে পাবেন পাহাড়ী ওঝার বাড়িও
গ্রামবাংলার মত পাহাড়ি মানুষের জীবনেও ওঝাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে সেই ওঝার বাড়িও দেখতে পাবেন। পাহাড়ের বাসিন্দারা নাকি ছোট খাট রোগ হলে এই ওঝার কাছে আসেন। তারপরে হাসপাতালে যান। সেখান থেকে তাঁরা এখনে অত্যন্ত সম্মানিয় ব্যক্তি। পাহাড়ি গ্রাম হিসেবে দারাপের সুখ্যাতি রয়েছে। একান থেকে ট্রেকও করা যায়।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications