Palmajua: হঠাৎ চোখের সামনে এসে পড়বে হরিণ, বেড়িয়ে আসুন উত্তরবঙ্গের এই অনামী পাহাড়ি গ্রামে
পুজোর ছুটি মানেই উত্তরবঙ্গ। দার্জিলিং তো আছেই এখন আবার একটু অফবিট লোকেশনে বেড়ানোর ঝোঁক হয়েছে। পুজোর কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি মাত্র ১০০ দিন। অনেকেই বুকিং করে ফেলেছেন বেড়ানোর। যা অফবিট লোকেশন খুঁজছেন তাদের জন্য অপেক্ষা করছে পালমাজুয়া।
পালমাজুয়া হল অকটি পাহাড়ি গ্রাম। দার্জিলিংয়ের কাছেই। ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পালমাজুমা অসম্ভব সুন্দর একটি অফবিট লোকেশন। অসংখ্য নাম না জানা সব পাখিদের রাজত্ব এখানে। সকাল থেকে বিকেল পর্যন্ত পাখি দেখতে দেখতেই দিন গড়িয়ে যাবে। ছোট ছোট বাগানে ঘেরা গোম স্টে। অসাধারণ তাঁদের আতিথেয়তা।

নেপালি রাই আর শেরপাদের বাস এই ছোট্ট গ্রামটিতে। পুজোর সময় এখানে শীত পড়ে যাবে। এবার পাহাড়েও রেকর্ড গরম পড়েছিল। অক্টোবরের মাঝামাঝি থেকে এবার পুজো শুরু হচ্ছে। কাজেই পুজোর সময় বা পরে বেড়াতে গেলে ভালো মতো গরম পোশাক নিয়ে যেতে হবে এখানে। পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে ছোট ছোট ঝরনা। রয়েছে জঙ্গল। এক কথায় বলতে গেলে পাহাড়-নদী-ঝরনার সুন্দর সহাবস্থা ন রয়েছে এখানে। গাড়ি নিয়ে গ্রামের পথে যাওয়ার সময় হঠাৎ দেখা হয়ে যেতে পারে হরিনের।

এখান থেকে দেখার অনেক কিছু রয়েছে। যেমন রয়েছে ধোতরে। আবার এখান থেকে দার্জিলিংও অনাসায়ে পৌঁছনো যায়। গাড়িতে এখান থেকে ধোতরে মানেভঞ্জন মাত্র ৪ ঘণ্টার পথ। আর দার্জিলিংয়ে তো মাত্র আড়াইঘণ্টা সময়ের মধ্যেই পৌঁছনো যায়। কাজেই যাঁদের দার্জিলিংয়ে হোটেল পেতে অসুিবধা হচ্ছে তাঁরা এখানে থাকতে পারেন হোম স্টেতে। সেখান থেকে দার্জিলিং পৌঁছে যেতে পারেন।












Click it and Unblock the Notifications