কমলালেবুর বাগান আর তিব্বতী গুম্ফা, প্যাচপ্যাচে গরম থেকে দূরে বেড়িয়ে আসুন এই পাহাড়ি গ্রাম থেকে
প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে অনেকেই পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু এপ্রিল-মে মাসে পাহাড়ে বুকিং পাওয়া প্রায় অসম্ভব। তাঁদের জন্য অপেক্ষা করছে অফবিট লোকেশনগুলি। তারমধ্যে একটি হল দার্জিলিঙের কাছেই পালমাজুয়া।

পালমাজুয়া
গরম থেকে রেহাই পেতে কাছাকাছির মধ্যে একমাত্র রয়েছে উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। সেরমকই একটি অফবিট লোকেশন পালমাজুয়া। দার্জিলিং ভিড় আর বুকিং সংকটের জেরে অনেকেই আশপাশের ছোট ছোট ফাঁকা জায়গায় যেতে পছন্দ করছেন তাঁরা। সেকারণে দার্জিলিং-কালিম্পং এবং কার্শিয়াংয়ের আশপাশের জায়গাগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে তৈরি হয়েছে হোম স্টে। গ্রামের মানুষই নিজেদের বাড়িতে অতিথি আপ্যায়ণ করছেন।

কোথায় রয়েছে পালমাজুয়া
পালমাজুয়া একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মিরিকের কাছেই তার অবস্থান। মিরিক যে চা-বাগানের জন্য বিখ্যাত সেকথা সকলেই জানেন। এই পালমাজুয়াও চা-বাগানের কোলে একটি গ্রাম। সেখানে একদিকে যেমন রয়েছেন পাইন-ওকের জঙ্গল তেমনই আরেকদিকে রয়েছে কমলালেবুর বাগান। শীতের জায়গায় কমলা লেবু একটা বড় বিষয় নয়। কিন্তু আমরা যাঁরা প্যাচপ্যাতে গরমের মধ্যে দিন কাটাই তাঁদের জন্য কমলালেবুর বাগান একটু বড় বিষয়। কমলালেবুর গাছ ঘিরে আমাদের একটু আলাদাই উৎসাহ থাকে।

আর কি আছে দেখার
এই গ্রামের কাছেই রয়েছে একাধিক দেখার জায়গা। কাছেই মিরিক লেক। রয়েছে মিরিক গুম্ফা। আবার কাছাকাছিই রয়েছে টুংলিং ভিউপয়েন্ট। িটবেটিয়ান মনেস্ট্রি রয়েছে সেখানে। তার উপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। আবার কাছেই রয়েছে স্কুলদাঁড়া নামে একটি গ্রাম। যেখানে প্রচুর পাখি দেখা যায়। যাঁরা পাখি দেখতে ভালবাসেন তাঁদের জন্য আদর্শ জায়গা। আবার সিঙ্গালিলা জাতীয় উদ্যানও রয়েছে এর কাছে। এখানে থাকার জন্য অনেক হোম স্টে পেয়ে যাবেন।

কীভাবে যাবেন
উত্তরবঙ্গে যাওয়ার পথ সেই এনজেপি পৌঁছতে হবে। তার পরে গাড়িতে দার্জিলিং অথবা কালিম্পং। সেখান থেকে গাড়িতে নিজের ডেস্টিনেশনে। হোম স্টে গুলিতে আগে থেকে বুকিং করা থাকলে তারাও গাড়ি পাঠানোর ব্যবস্থা করে থাকে। এখান থেকে আবার ট্রেকিং রুটও রয়েছে। যাঁরা ট্রেকিং করতে ভালবাসেন তাঁদের জন্য এই জায়গা আরও উপযুক্ত। কাজেই এই প্যাচপ্যাচে গরমে হালকা শীতের পরশ পেতে বেরিয়ে পড়ুন অফবিট এই লোকেশনে।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications