উটির পরিবেশ সারা বছরই মনোরম! নীলগিরি অরণ্যের এই নগরী মুগ্ধ করতে বাধ্য
'মেঘ পিওনের ব্যাগের দেশে'.. মন ভালোর কয়েক দিস্তা ভর্তি গল্প পেয়ে যেতে পারেন দক্ষিণ ভারতের পাহাড় ঘেরা নগরী উটিতে! তামিলনাড়ুর নীলগি়রি পাহাড়ের কোলে এই এলাকায় পৌঁছতে পার হতে হয় পাকদণ্ডি পাহাড়ি রাস্তা। আর তারপরেই ছুঁয়ে দেখা যায় স্বপ্নসুন্দর মেঘে ঘেরা এই শহরকে। উটি বেড়ানোর কিছু খুঁটিনাটি বিষয় আসুন দেখে নেওয়া যাক একনজরে।

'মেঘের সাম্রাজ্যে'র আবহাওয়া!
যদি জিজ্ঞেস করেন, উটিতে কোন সময়ে বেড়াতে যাওয়া ভালো? উত্তর হবে সবসময়! অনেকেই জানেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী উটিতে থাকেন। শুধু তাই নয়, বলিউড পরিচালক মনসুর খানেরও বর্তমান বাসস্থান উটি। কারণ একটাই ,..মনোরম আবহাওয়া এই এলাকাকে সারা বছর জড়িয়ে রাখে!

কীভাবে যাবেন নীলগিরির অরণ্য নগরীতে?
উটির যাওয়ার সবচেয়ে সহজ উপায় কোয়েম্বাট্যুর , বিমান বা ট্রেন পথে তামিলনাড়ুর কোয়েম্বাট্যুর পৌঁছে গেলেই, সেখান থেকে সড়ক পথে উটি যাওয়া যায়। সড়ক পথে উটি যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি রাজ্য পরিবহন নিগমের বাসের ব্যবস্থা, রয়েছে ট্যাক্সিও । কোয়েম্বাট্যুর থেকে উটির দূরত্ব ৩ ঘণ্টার। কোয়েম্বাট্যুর থেকে উটি একদিনের ট্রিপের খরচ ৩-৪ হাজারের মধ্যে। সময় বিশেষে খানিকটা বদলেও যায় খরচ।

জঙ্গলের পথে উটি!
যদি মনে করেন উটি যাওয়ার সফরটাকে চিরস্মরণীয় করে রাখবেন, তাহলে মাইসুরু থেকে ভোরবেলা সড়কপথে শুরু করুন যাত্রা। সময় লাগবে মোট ৩ ঘণ্টা। সফরের আগের রাতে পৌঁছে যান মাইসুরু। এই সফরে প্রচুর বাসযাত্রার প্যাকেজ যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রাইভেট কার-এর বন্দোবস্ত। সড়ক পথে মাইসুরু থেকে ভোর ৫ টা নাগাদ বেরিয়ে যেতে পারলে, ৬টার মধ্যে ঢুকে যাবেন বন্দিপুর জঙ্গলে। এরপর শুরু হবে জঙ্গলের ভিতর দিয়ে উটির উদ্দেশে যাত্রা।

গাড়ি ছুটছে জঙ্গল দিয়ে...
গাড়ি বন্দিপুর জঙ্গলে ঢুকতেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ভুলবেন না আশপাশের দিকে। সকাল সকাল ময়ূর থেকে হরিণ , কিম্বা হাতির দল আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে জঙ্গলের মধ্যে! একাধিক দৃষ্টি আকর্ষক গাছের সমাহার, আর তার মধ্যে প্রাণীদের নিজের সারল্যে থেলে বেড়ানোর দৃশ্য সুযোগ পেলে ক্যামেরাও বন্দি করে নিতে পারেন!

উটিতে হোমস্টে
সবুজের কোলে একাধিক হোমস্টে নিয়ে হাজির উটি। শহরজড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু হোমস্টে। রয়েছে টুস্টার, থ্রিস্টার হোটেলও। তবে শীতের দিকে ,পর্যটকদের ভিড় বেশি থাকায়, বুকিং আগে থএকে করে নেওয়া ভালো। হোটেলের বুকিং এর খরচ ১০০০ টাকা থেকে শুরু হয়।

নীলগিরি রেলওয়ে থেকে পাইকারা .. যেন স্বপ্নকে ছুঁয়ে দেখা!
উটি সফরের সব দৃশ্যই যেন অপলক দৃষ্টিতে শুষে নেওয়া যায়। তবে নীলগিরি মাউন্টেন রেলওয়ে থেকে যদি সফর উপভোগ শুরু করেন, তাহলে পাইকারা ফলস আর লেক, উটি লেক,বটানিক্যাল গার্ডেন, টি মিউজিয়াম,ল্যাম্বস রক, রোজ গার্ডেন, এমারেল্ড লেক,দোদাবেত্তা, অ্যাভালঞ্চে লেক , ওয়েনলক হিল, একদমই মিস করবেন না। আর এই নৈস্বর্গিক সৌন্দর্যের মধ্যে পেয়ে যেতে পারেন, বলিউড ফিল্মে দেখা বহু নামী ছবি দৃশ্যের মিল!












Click it and Unblock the Notifications