Offbeat Doars: প্যারেন, ভুটান পাহাড়ের কোলে লাক্সারি টেন্টে কাটিয়ে যান কয়েকটা দিন
ডুয়ার্স মানেই যে কেবল জলদাপাড়া, জয়ন্তি আর চিলাপাতা বা গরুমারা তা নয়। ডুয়ার্সের রূপ অনেক। একেবারে ভুটান পাহাড়ের কোলে লুকিয়ে রয়েেছ প্যারেন। জঙ্গলে ঘেরা সবুজ উপত্যকা বললে ভুল হবে না। নীল আকাশ সবুজে এসে মেশে এখানে। এতটাই সুন্দর এই প্যারেন।
উত্তরবঙ্গে বৈচিত্রের অন্ত নেই। একদিকে পাহাড় আরেকদিকে জঙ্গল। নেপাল ভুটান সীমান্ত গা ঘেঁসাঘেঁসি করে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। যদিও উত্তরবঙ্গ মানেই পাহাড়ের টান বেিশ অনুভব করেন পর্যটকরা। িকন্তু ডুয়ার্সের সৌন্দর্যও যে কম নয়। সেটা বুঝিয়ে দেবে প্যারেন। কেবল জয়ন্তি, জলদাপাড়া বা গরুমারা নয় ডুয়ার্সেও পাহাড়ের মতই অসংখ্য অফবিট ডেস্টিনেশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ডুয়ার্সের এক অফবিট ডেস্টিনেশন প্যারেন। ভুটান পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা জায়গা প্যারেন। এখান সবুজ জঙ্গল মুগ্ধ করবে পর্যটকদের। থাকার জায়গা বলতে রয়েছে পশ্চিমবঙ্গ বনদফতরের গেস্ট হাউট। জঙ্গলের একটা জায়গা জু়ড়ে ছোটছোট কয়েকটি কটেজ তৈরি করে পর্যটকদের জন্য রাখা হয়েছে। প্রত্যেকটি কটেজ অসম্ভব সুন্দর।

এমনিকে বনদফতরের কটেজে বসেই চারপাশ ঘুরে কাটিয়ে দেওয়া যায় কয়েকটা দিন। তবে আশপাশের দেখার অনেক কিছুই রয়েছে। কাছেই রয়েছে বিন্দু নদীর ব্যারাজ। জলঢাকা নদীর উপরে তৈরি এই ব্যারেজ দেশের দ্বিতীয় প্রাচীন ব্যারেজ। এখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। বর্ষা ছাড়া জনঢাকা নদীতে তেমন জল থাকে না। কাজেই অনেকটা সময় এখানে কাটিয়ে যায়।

এখান থেকে আরও অনেক কিছু দেখার। কাছেই রয়েছে রকি আইল্যান্ড। ঝালং। অনেকে রকি আইল্যান্ড পর্যন্ত এসে আর যেতে চান না। দুই বঙ্গের মানুষের কাছেই রকি আইল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। কিন্তু রকি আইল্যান্ডে বা জালংয়ে না থেকে যদি এই প্যারেনে বনদফতরের কটেজে থাকতে পারেন তাহলে অারও ভাল লাগবে।

প্যারেন ডুয়ার্সের মধ্যে অবস্থিত হলেও জেলা কালিম্পং। ভারত-ভুটান সীমান্তের গ্রাম। প্যারেন গ্রামটি পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায়। এনজেপি থেকে প্যারেনের দূরত্ব ৮৪ কিলোমিটার। গ্রামে প্রতিটি বাড়িতে রয়েছে ফুলের গাছ। রয়েছে অর্কিড। কাছেই রয়েছে ছোট্ট একটা লোগার সেতু। প্যারেন ভ্যালি থেকে দূরের ভুটান পাহাড় অসাধারণ সুন্দর লাগে দেখতে।












Click it and Unblock the Notifications