Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North Bengal News: কেউ চেপেছেন হাতির পিঠে, কারোর নজর ক্যামেরায়! তোলপাড় হচ্ছে জঙ্গল, দুদিন বন্ধ গরুমারা

North Bengal News: দু'দিনের প্রশিক্ষণ শিবিরের পর বুধবার গরুমারা জাতীয় উদ্যানে শুরু হল গন্ডার শুমারি। আগামী দুদিন চলবে এই গন্ডার শুমারি। ফলে এই সময় বন্ধ থাকবে গরুমারা জঙ্গল। জানা যাচ্ছে, আজ বুধবার সকাল ছটা নাগাদ কুনকি হাতিদের পিঠে চেপে বনকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গন্ডার শুমারি করতে গরুমারা জঙ্গলের ভেতরে প্রবেশ করেন।

গন্ডার শুমারির সূচনায় গরুমারা জঙ্গলের মেদলা ক্যাম্পে উপস্থিত ছিলেন, গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন, সহকারি বনাধিকারিক নিমা সেরপা, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস। বন কর্মীদের পাশাপাশি রয়েছেন ডুয়ার্সের বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও (North Bengal News) । গন্ডার শুমারির কাজে কুনকি হাতির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা।

North Bengal News

উল্লেখ্য, গত ২০২২ সালে শেষবার গন্ডার শুমারি হয়েছিল। সেই সময় গরুমারায় ৫৫ টি গন্ডারের সন্ধান পাওয়া যায়। তবে এই বছর গন্ডারের সংখ্যা বাড়বে এমনটাই আশাবাদী বন দফতর।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, প্রায় ১৮ টি কুনকি হাতি ব্যবহার করা হয়েছে। ১৮০ জন শুমারীর কাজে নিযুক্ত করা হয়েছে। সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত চলবে গন্ডার শুমারি। এই দুদিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। সমীক্ষা শেষ হলে বিশ্লেষণের পর গরুমারা জাতীয় উদ্যানে কতগুলো গন্ডার রয়েছে সেই সংখ্যা পাওয়া যাবে। আশা করছি এবার গন্ডারের সংখ্যা অনেকটাই বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+