তিলাবনি পাহাড়ের কোলে ফুটিয়ারি, দ্বরকেশ্বরের উৎপত্তিস্থল সব ক্লান্তি ঘুচিয়ে দেবে
তিলাবনি পাহাড়ের কোলে ফুটিয়ারি, দ্বরকেশ্বরের উৎপত্তিস্থল সব ক্লান্তি ঘুচিয়ে দেবে
চৈত্রে পুরুলিয়া জঙ্গলমহল যেন একটু অন্যরকম হয়ে যায়। বিশেষ করে দোল পূর্ণিমার আগে প়ড়ে। অনেকেই দোল পূর্ণিমায় ছুটে যান অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। পূর্ণিমার রাতে নাকি মোহময় হয়ে ওঠে অযোধ্যা পাহাড়। এই রুক্ষ শুষ্ক ভূমির যে এত মোহময় হয়ে উঠতে পারে তা অনেকেই জানেন না। অযোধ্যা পাহাড়ের কাছেই রয়েছে এমন অনেক জানা জায়গা যার নাম আগে কখনও কেউ শোনেননি। এমনই একটি জায়গা ফুটিয়ারি।

কোথায় ফুিটয়ারি
পুরুলিয়ার মধ্যেই এমন অনেক জায়গা রয়েছে যার নাম আগে কেউ শোনেননি। ফুটিুয়ারি এমনই একটা জায়গা। অযোধ্যা পাহাড়ের মতই মনোরম তার প্রকৃতি। ফুটিয়ারি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট্ট এই আদিবাসী গ্রামটি। তার একদিকে রয়েছে তিলাবনি পাহাড়। চারপাশে পলাশের জঙ্গল। বসন্তে গোটা গ্রাম লাল হয়ে থাকে এই পলাশের রঙে। বসন্তের পাশাপাশি শীতেও বেড়ানোর ভাল জায়গা ফুটিয়ারি। এখানে পৌষ সংক্রান্তিতে বসে টুসু মেলা। সেই মেলা দেখতেও অনেকে ভিড় করেন। ফুিটয়ারি বাঁধের পাড় জুড়েই বসে এই টুসু মেলা।

দ্বারকেশ্বর নদের উৎস্যস্থ
এই ফুটিয়ারির কাছেই রয়েছে দ্বারকেশ্বর নদের উৎপত্তিস্থল। ফুটিয়ারি যেদিকে রয়েছে তিলাবনি পাহাড়। সেই তিলাবনি পাহাড় থেকেই দ্বারকেশ্বর নদের উৎপত্তি। অনেকেই ট্রেক করে সেখানে যান। ফুটিয়ারি নদীও রয়েছে এখানে। সেখানে তৈরি হয়েছে একটি জলাধারও। শীতকালে অনেক পাখি আসে এই জলাধারে। ফুটিয়ারির রাস্তাঘাট। আদিবাসী জীবন যাত্রা মন জয় করে নেবে যে কারোর।

আর কি দেখার আছে
ফুটিয়ারিতে শুধু নদী, জঙ্গল গাছ পালা নেই আছে নেক পুরাতাত্নিক নিদর্শনও। ফুটিয়ারির কাছেই রয়েছে পাকবিড়া জৈন মন্দির। ক্লোরাইট পাথর দিয়ে ৈতরি হয়েছে মন্দিরগুলি। পুরুলিয়া শহর থেকে ফুটিয়ারির দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার।কাজেই খুব বেশি দূরে নয় এটি। কাজেই অনেকেই ফুিটয়ারি গাড়িতেই ঘুরতে পারেন। পুরুলিয়া শহরকে কেন্দ্র করে ঘুরে আসতে পারেন ফুটিয়ারির আনাচে কানাচে।

কোথায় থাকবেন
ফুটিয়ারিতে থাকার ব্যবস্থাও রয়েছে। তবে সেটা একটি মাত্র। কাজেই আগে থেকে বুক করে যাওয়া উচিত। ফুটিযারি রিট্রিট নাম সেটির। কটেজে থাকার ব্যবস্থা। বন্য পরিবেশে কটেজে থাকতে মন্দ লাগবে না। বিশেষ করে পূর্ণিমার রাতে জঙ্গলমহলের পরিবেশ মোহময় হয়ে ওঠে আরও। তবে সেখানে থাকতে গেলে করোনা বিধি মেনে করোনা টিকার দুিটডোজের সার্টিফিকেট আবশ্যিক। আরেকটি বিশেষ সুবিধা রয়েছে ফুটিয়ারির এই কটেজ স্টেতে। এখানে পোষ্যকে সঙ্গে নিয়েও আসা যায়।












Click it and Unblock the Notifications