Offbeat Digha: মেরিন ড্রাইভে বাইক রাইডিং সঙ্গে ইলিশের স্বাদ, কলকাতার কাছেই চলে আসুন এই অফবিট লোকেশনে

Offbeat Digha: ঠিক যেন মুম্বই দিঘার কাছে মেরিন ড্রাইভে মনে করিয়ে দেবে সেই কথা। দিঘার কাছেই এম এক জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। বর্ষা মানেই ভিঁড়ে ঠাসা দিঘার সমুদ্র সৈকত। সপ্তাহান্তের ছুটি গুলোতে তো হোটেলেও জায়গা পাওয়া যায় না। এমনই পরিস্থিতি। তৈরি হয়।

অথচ দিঘা যাওয়ার আগেই এমন একটি সুন্দর জায়গা রয়েছে। সেকথা অনেকেই জানেন না। দিঘা ঢোকার মুখে যে বিশ্ববাংলা গেট রয়েছে। তার বাম দিকের রাস্তা দিয়ে চলে গেলেই পৌঁছে যাওয়া যাবে সেই জায়গায়। েযথানে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর চওড়া করে বাঁধানো বাঁধের উপরের রাস্তা। তাতে অনায়াসে বাইক নিয়ে ঘুরে বেড়ানো যায়। আবার বাঁধের উপরে দীর্ঘ ক্ষণ বসে সমুদ্রের ঢেউ গোনা যায়।

Offbeat Digha

এমন সুন্দর জায়গা এটি। এখানে আবার রিসর্ট গুলিতে চলে ইলিশ উৎসব। দিঘার মোহনার সুস্বাদু ইলিশের রকমমারি পদ পাওয়া যায় এখানে। লোভনীয় সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের পাতুরি, ইলিশের বিরিয়ানি কি নেই। একেবারে সমুদ্রের গরম টাটকা ইলিশের স্বাদ নিতে এখানে আসতেই হবে।

এখানে কম্পে থাকার ব্যবস্থাও রয়েছে। তার সঙ্গে রয়েছে একেবারে অন্যরকম একটা পরিবেশ। দিঘার মতো ভিঁড়ে ঠাসা নয় এখানকার চারিদিক। একেবারে গাছগাছালিতে ভরা সমুদ্রের কাছের একটা জায়গা। দূর থেকে শোনা যায় সমুদ্রের গর্জন। জুন-জুলাই এবং আগস্ট মাসে এখানে ইলিশ উৎসব চলে। কাজেই ইলিশের স্বাদ অন্যরকম সমুদ্র আর ক্যাম্পিং একসঙ্গে করতে চাইলে চলে আসতে হবে এখানে।

Offbeat Digha

তেমন ভিঁড় এখানে দেখা যায় না। তাই আগে থেকে বুক করে আসাই ভাল। কারণ দিঘা মানেই তো ভিড়ে ঠাঁসা একটা জায়গা। ট্রেনেও আসা যায় এখানে। দিঘা স্টেশন থেকে অটো বা টোটোতে চলে আসা যায় এখানে। খুব বেশি দূরে নয় সেই পথ। সপ্তাহান্তের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায় এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+