Nandikeshwari Temple: জানেন কি কলকাতার কাছেই রয়েছে ৪৫তম সতীপীঠ, সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন এখানে

কলকাতার কাছেই আছে এমন এক সতীপীঠ যেখানে বামা খ্যাপা এসে সাধনা করতেন। একদিনেই ঘুরে আসা যায় সেখান থেকে। জানেন কোথায় রয়েছে নন্দীকেশ্বরী মায়ের মন্দির। বীরভূমের নলহাটিতে রয়েছে সেই মন্দির। একেবারে স্টেশনের গা ঘেঁসেই রয়েছে সেটি।

কথিত আছে এই মন্দিরের কাছেই রয়েছে একটি শশ্মান। সেখানে নাকি সাধক বামা খ্যাপা এসে সাধনা করতেন। শশ্মানের ভেতরে রয়েছে সাধক বামা খ্যাপার শ্বেত পাথরের মূর্তিটিও। শশ্মানে অনেকককেই দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। পরিচ্ছন্ন রাখার কাজ করে চলেছেন অনেকেই। এখানকাম মানুষের বিশ্বাস এই শশ্মানে নাকি সেবা করলে মা তাঁর আশির্বাদ দেন। এবং ইচ্ছে পূরণ করেন। সেই বিশ্বাস থেকেই অনেক সাধারণ মানুষ এবং ভক্তরা এসে এলাকা পরিচ্ছন্ন রাখার কাজ করেন।

Nandikeshwari Temple

আর নন্দীকেশ্বরী মন্দিরের পরিবেশও শান্ত। অন্যান্য সতীপীঠের মতো এখানে এতো ভিড় নেই। এই নলহাটিতে নাকি সতীর গলার হাড় পড়েছিল । মন্দির চত্ত্বরে একটি বটগাছ রয়েছে। সেই বটগাছের নীচেই নাকি রয়েছে মায়ের অংশ। একটা সময়ে নাকি এই জায়গাটির নাম ছিন নন্দীকেশ্বর। সেকারণে এই জায়গাটির এই মন্দিরকে নন্দীকেশ্বরী মন্দির বলা হয়। কাল ভৈরবের মন্দিরও রয়েছে এখানে। সব সতীপীঠেই থাকে কাল ভৈরবের মন্দির।

Nandikeshwari Temple

কলকাতা শহর থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে এই নলহাটি। উত্তরবঙ্গ যাওয়ার যেকোনও ট্রেনেই এখানে চলে আসা যায়। সকালে এসে আবার রাতের ট্রেনে ফিরেও যাওয়া যায় কলকাতায়। আর যদি কেউ থেকে যেতে চান তাহলে তো বোলপুর শান্তিনিকেতন রয়েইছে। কাজেই সপ্তাহান্তের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসতে পারেন এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+