মুখ মুখোশের খেলা, কলকাতার কাছেই রয়েছে 'মুখোশ গ্রাম', সপ্তাহান্তে ছুটি কাটানোর সেরা ঠিকানা
মুখ আর মুখোশের মেলবন্ধনেই তৈরি হয়েছিল ছৌনাচ। রামায়ণ মহাভারতের কাহিনী নির্ভর করেই সেই ছৌ নাচের আজ জগৎ জোড়া খ্যাতি। তার নেপথ্যে রয়েছে যে মুখোশ। জানেন কোথায় তৈরি হয়। বেশি দূরে যেতে হবে না কলকাতার কাছেই রয়েছে সেই মুখোশ গ্রাম।

মুখোশ গ্রাম
শুনতে অদ্ভুত লাগলেও এটাই তার পরিচিতি। মুখোশ গ্রামে চলতি কথায় বলা হয়ে থাকে। এর একটা ভাল নাম রয়েছে। চড়িদা। পুরুলিয়ার ছৌনাচের আঁতুর ঘর এই চড়িদা গ্রাম। এখানে ঘরে ঘরে ছৌ শিল্পী। তার েথকেও বড় ছৌ নাচের যে আসল অংশ সেই মুখোশ তৈরি হয় এই গ্রামেই। সেই চড়িদা গ্রামে একবার পা রাখলেই বুঝতে পারবেন কেন একে চড়িদা গ্রাম বলা হয়ে থাকে।

ঘরে ঘরে মুখোশের ভিড়
খুব বেশি লোকের বাস নয় এই চড়িদা গ্রামে। শ খানেক পরিবার বাস করে। ঘরে ঘরে রঙিন মুখোশের ভিড়। বংশ পরম্পরায় এই গ্রামের প্রতিটি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে আসছে। নিপুন তুলির টানে এখানে তৈরি হয় ছৌ নাচের সব মুখোশ। অনেকটা কুটির শিল্পের মতই এই গ্রামের লোকেদের এই মূল পেশা ছৌনাচ। এই মুখোশের সবচেয়ে বেশি জনপ্রিয় কার্তিক আর গণেশের মুখোশ।

জিআই ট্যাগ
ছৌ নাচের মুখোশ তৈরির কারণে এই গ্রামটি জিআই ট্যাগ পেয়েছে। প্রায় ১৮০টি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে। এই গ্রামের মধ্যেই রয়েছে ছৌ মুখোশের মিউজিয়াম। এখানে বড় বড় শিল্পীদের তৈরি এবং ব্যবহার করা ছৌ নাচের মুখোশ সংরক্ষিত করা রয়েছে। শুনলে অনেকেই অবাক হবেন হাজার টাকা থেকে ১ দেড় লাখ টাকা দামের ছৌ মুখোশ তৈরি হয় এই গ্রামে। মহিলারাও এই শিল্পের সঙ্গে যুক্ত।

গ্রামেই বিক্রি হয় মুখোশ
শুধু ছৌ নাচের মুখোশ নয় একাদিক রকমের মুখোশ তৈরি হয়। কোনওটা মাটির তৈরি আবার কোনও টা সাবেকি ছৌ শিল্পীদের সাজের মতই তৈরি করা হয় তিরিশ টাকা থেকে কয়েক হাজার টাকা দামের ছৌনাচের মুখোশ পাওয়া যায়। এখানে বিক্রিও করা হয়। প্রয়োজনে আগে থেকে অর্ডার দিয়ে তৈরি করাও যাবে। কাজেই এই গ্রামে এলেই মুখোশ তৈরির ভান্ডার পেয়ে যাবেন পর্যটকরা।

কীভাবে যাবেন
মুখোশ গ্রামে যেতে হলে প্রথমে পুরুলিয়া শহরে আসতে হবে। হাওড়া থেকে ট্রেনে অথবা বাসে পুরুলিয়া যেতে হবে সেখান থেকে বাঘমুণ্ডি যেতে হবে। অযোধ্যা পাহাড়ের কোলে রয়েছে এই ছৌ মুখোশ। পুরুলিয়া শহর থেকে গাড়িতেও যাওয়া যায়। খুব বেশিক্ষণ সময় লাগে না যেতে। একদিনের ছুটিতে বেড়িয়ে আসা যায় এই মুখোশ গ্রাম থেকে।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications