কলকাতাতেই রয়েছে ছোট্ট দক্ষিণ ভারত, সপ্তাহান্তের ছুটিতে একটু অন্যরকম বেড়ানোর অভিজ্ঞতা দেবে
শহর কলকাতা জুড়েই রয়েছে অসখ্য বেড়ানোর জায়গা। আমরা সেসব জায়গার কথা অনেকেই জানিনা। জানেন কি কলকাতা শহরের মধ্যে রয়েছে মিনি দক্ষিণ ভারত। অনেকেই শুনে অবাক হবে। কিন্তু সত্যিই রয়েছে। ট্রেন পাড়ি দিয়ে দক্ষিণ ভারত বেড়াতে যাওয়ার আগে একবার ঘরের কাছের মিনি দক্ষিণ ভারত বেড়িয়ে আসুন।
কলকাতা শহর জুড়ে বৈচিত্রের শেষ নেই। সর্ব ধর্ম সমন্বয়ের একটা জায়গা এই কলকাতা। এই কলকাতাই যেমন রয়েছে জৈন মন্দির, বড় বড় চার্চ। তেমন রয়েেছ দক্ষিণ ভারতের মন্দির। একেবারে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলিতেই তৈরি করা হয়েছে এই মন্দির। অপূর্ব তার পাথরের কাজ। একেবারে ঘরের কাছেই রয়েছে সেই মন্দির। কিন্তু অনেকেই জানেনা সেই জায়গার কথা।

উত্তর কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র গিরিশ পার্ক। সেখানেই রয়েছে বৈকুণ্ঠ নাথ মন্দির। গরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে যেতে হবে বিবেকান্দ রোডের দিকে। বিবেকানন্দ রোডের পরেই রয়েছে কালীকৃষ্ণ রোড। সেখানেই রয়েছে বৈকুণ্ঠনাথ মন্দির। সেখানে গেলে মনে হবে দক্ষিণ ভারতের কোথাও পৌঁছে গিয়েছেন। মধ্য কলকাতার জোড়াসাঁকোর কাছেই রয়েছে।

মন্দিরটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে। একেবারে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি মন্দিরটি। মন্দিরের তোরন। ভেতরে চাতালের মধ্যে রয়েছে একটি স্তম্ভ। সবটাই অবিকল দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলেই ৈতরি হয়েছে। মহারাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারি। মন্দিরের তোরণে রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। গোপূরমের আদলেই তৈরি মন্দিরের তোরণ।

পুরো মন্দিরটি তৈরি হয়েছে শ্বেত পাথরের। মন্দিরের চাতালের মধ্যেই রয়েছে নবগ্রহ। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলি মেনেই অসংখ্য পিলার। এই মন্দিরের সব পুরোহিতই এসেছেন দক্ষিণ ভারত থেকে। মন্দিরের ভেতরের বিগ্রহগুলি দক্ষিণভারতীয় শৈলিতেই তৈরি। সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকে মন্দিরের দরজা। তারপরে আবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।












Click it and Unblock the Notifications