Travel: বৃষ্টি শুরু হয়েছে, দহনের তীব্রতা অনেকটাই কম, ঘুরে আসুন ঘরের কাছের এই মিনি মেঘালয়ে
বৃষ্টিতে ভিজছে শহর। আকাশে মেঘের ঘনঘটা। গরমের দাপট আর নেই। বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে বর্ষা। কাজেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে আর বেশি দেরি নেই। আর এই বৃষ্টি গায়ে মেঘে ঘুরে আসুন কলকাতার কাছেই মিনি মেঘালয়ে। মেঘালয় মানে মেঘের রাজ্য। অসম পেরিয়ে যেতে হয় সেখানে।
কিন্তু এই মিনি মেঘালয়ে কলকাতার একেবারে কাছে। লাল মাটির দেশ বাঁকুড়ার অদূরেই রয়েছে এই মিনি মেঘালয়। যার নাম মরুতবাহা ইকোপার্ক। বাঁকুড়া একদিকে যেমন রুক্ষতা তেমনই শুশুনিয়া পাহাড়, মুকুটমনিপুরের মতো সুন্দর মনোরকম জায়গা রয়েছে। আবার বিষ্ণুপুরের মতো ঐতিহাসিক স্থানও রয়েছে এই বাঁকুড়ায়।

কিন্তু গরমকালে বাঁকুড়ায় বেড়াতে যাওয়ার কথা কেই ভাবতেই পারেন না। সেকারণে বর্ষা থেকেই বাঁকুড়া-বিষ্ণুপুরে পর্যটকের সংখ্যা বাড়ে। সেকারণে গরমের দাপট কমতেই বাঁকুড়া-বিষ্ণুপুরে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এবার পর্যটকদের কাছে নতুন একটি জায়গার দরজা খুলে দিয়েছে জেলা প্রশাসন। জায়গাটির নাম মরুতবাহা ইকোপার্ট। শুশুনিয়া পাহাড়ের কোলে গড়ে উঠেছে এই ইকোপার্ক।
শুশুনিয়া পাহড়ের একেবারে গায়েই তৈরি হয়েছে এই ইকোপার্কটি। সেকারণে একে দেখে মনে হবে মেঘালয়ে পৌঁছে গিয়েছেন। রক ক্লাউম্বিং থেকে শুরু করে হর্স রাইড। একাধিক বিনোদনের ব্যবস্থা রয়েছে এই ইকোপার্কে। শিশুদের জন্য একাধিক পর্যটনের ব্যবস্থা রয়েছে। বৃষ্টি পড়তেই সবুজ হয়ে উঠেছে শুশুনিয়া পাহাড়। একেবারে মেঘালয় মনে হবে। হঠাৎ হঠাৎ বৃষ্টিতে ভিজছে। যেমনটা মেঘালয়ে দেখতে পান।
এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। সুইমিং পুল সহ একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই মরুৎবাহা ইকোপার্কে। এখান থেকে ঘুরে নিতে পারবেন মুকুটমনিপুর, আবার বাঁকুড়ার জনপ্রিয় জায়গা বিষ্ণুপুরও। বাংলার পোড়ামাটির ইতিহাস সমৃদ্ধ জায়গা বিষ্ণুপুর। আবার বালুচরী তৈরির কারখানাও এই বিষ্ণুপুরই। সপ্তাহান্তের ২ দিনের ছুটিতে অনায়াসেই কাটিয়ে আসতে পারবেন শহরের কাছেই এই অচেনা জায়গায়।












Click it and Unblock the Notifications