Mini Dubai: যেতে হবে না সাগর পেরিয়ে তেপান্তরে, শহরেই রয়েছে মিনি দুবাই, সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা জায়গা
দুবাই যেতে কার না ইচ্ছে করে। বর্তমানে পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা বলতে গেলে দুবাই। গত কয়েক বছরে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে একেবারে প্রথম সারিতে চলে এসেছে দুবাই। কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য তো সকলের হয় না। তার জন্য পকেটের জোর প্রয়োজন।
কিন্তু এখন দুবাই যাওয়ার কষ্ট নিমেষে ভুলিয়ে দিতে পারে কলকাতা শহরের এই ডেস্টিনেশন। যাকে মিনি দুবাই বলা হচ্ছে। শহরের নতুন অফিস পাড়া সেক্টর ফাইভে তৈরি হয়েছে সেই জায়গাটি। নিউটাউন ঘিরে এখন নতুন করে সাজানো গোছানো একাধিক জায়গা তৈরি হয়েছে। সেখানেই রয়েছে মিনি দুবাই।

অনেকেই জানেন সেক্টর ফাইভের RDB সিনেমার কথা। সেখানেই একেবারে হাইটেক প্রযুক্তিতে ডিজিটাল ডিসপ্লে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আরডিপি সিনেমার সামনে একটি সোজা রাস্তা ছিল। সেটায় এখন আর যান চলাচল করে না। সেই জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছে নতুন করে। একেবারে অত্যাধুনিত প্রযুক্তি।
খাবারের দোকানের পাশাপাশি রয়েছে বসার জায়গা। চারপাশে উঁচু উঁচু বহুতল। তার মাঝে একেবারে ঝাঁ চক চকরে চিল আউট প্লেস। আইটি হাব কাছেই থাকার কারণে এটি এখন শহরের নতুন উইকেন্ড ডেস্টিনেশন তৈরি হয়েছে। লম্বা লম্বা পিলারের মতো করে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। যেমনটা ঠিক দুবাইয়ের বুর্জ খলিফায় দেখা যায়। সেই রকম ডিজিটাল ডিসপ্লে ৈতরি করা হয়েছে। সেখানে চন্দ্রযান থেকে শুরু করে গোটা বিশ্বের নতুন নতুন টপিকের ডিসপ্লে হচ্ছে।
সপ্তাহান্তে িচল করার সেটা জায়গা বললে ভুল হবে না। এখানে আসাও খুব সহজ। িচংড়ি হাটা থেকে অটোয় সোজা এসডিএফ মোড়ে চলে আলতে হবে। যেকাউকে জিজ্ঞাসা করলেই এই জায়গাটিতে পৌঁছে যাওয়া যায়। আবার বাসে করে সোজা এসডিএফ মোড়ে নামলেও সেখানে পৌঁছে যাওয়া যায়। কাজেই দুবাই যে এখন হাতের মুঠোয় তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications