Mim Tea Garden: চা বাগানে বর্ষা আর ধাপ চাষ। দেখতে চান? চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই গ্রামে

বর্ষায় আমাদের গ্রামে গঞ্জে যেমন ধান চাষ হয়। পাহাড়েও হয়। ধাপ কেটে কেটে তৈরি করা হয় জমি। ভূগোলে যাকে ধাপ চাষ বলা হয়। সে এক অসাধারণ দৃশ্য। পাহাড়ি মানুষেরা মাথায় বড় বড় টুপি পরে গান করতে করতে ধান চাষ করে।

এমন দৃশ্য উপভোগ করতে চাইলে চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই অজানা গ্রামে। একেবারেই অজানা জায়গা বললে ভুল হবে। এই গ্রামের কাছেই রয়েছে মিম টি গার্ডেন। যার পরিচিতি রয়েছে পর্যটন মানচিত্রে। সেই মিম টি গার্ডেনের কাছেই রয়েছে এই পর্যটন কেন্দ্রটি।

Mim Tea Garden

ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। বর্ষায় যেহেতু চা-বাগান বন্ধ থাকে তাই এই সময় গ্রামের মানুষ চাষের কাজে মন দেন। নিজের জমিতে চাষ করেন। পালা করে করে একে অপরের জমিতে গিয়ে সাহায্য করে িদয়ে আসেন। বাইরের কারোর প্রয়োজন হয় না তাতে। পাহাড়ের ধাপে ধাপে সিঁড়ির মতো ধাপ কেটে কেটে ৈতরি করা হয় জমি। ধাপ কেটে তৈরি বলে আলাদা করে জল সেচের প্রয়োজন হয় না। বৃষ্টির জল জমে ধান চাষের উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

এই পাহাড়ের জমিতে ধান গাছ পোঁতার কাজ যেদিন হয় সেদিন যেন গ্রামের সব বাড়িগুলিতে উৎসব লাগে। ছোট থেকে বড় সকলেই গান গাইতে গাইতে হাজির হয় জমিতে। তারপরে শুরু হয় ধান গাছ রোপন। গান কিন্তু থামে না। এমন দৃশ্য উপভোগ করতে চাইলে চলে আসতে হবে মিম টি গার্ডেনের কাছে ছোট্ট গ্রামে। সেখানে ছোট ছোট কটা হোম স্টে রয়েছে। সেখানেই থাকার বন্দোবস্ত আর পাহাড়ে বর্ষা উপভোগ করা।

Mim Tea Garden

সেই সঙ্গে চা বাগানে বর্ষা উপভোগ করাও কম মোহময় নয়। দার্জিলিং থেকে গাড়িতে চলে আসা যায়। আবার শেয়ার গাড়িতেো চলে আসা যায় মিম টি গার্ডেনে। নদীর পাশে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও করা যায়। সে আবার আরেক অ্যাডভেঞ্জার। পাহা়ড়ি নদী এই সময় একটু বেশিই খরস্রোতা হয়। তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। গ্রামের পথে পথে ঘুরতে অসাধারণ লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+