সপ্তাহান্তে ছুটি হোক বা চড়ুইভাতি, আদর্শ গন্তব্য ম্যাসাঞ্জোর
সপ্তাহান্তে দু'টো দিন ছুটি কাটানোর আদর্শ জায়গা ম্যাসাঞ্জোর। আবার চড়ুইভাতি করতেও যাওয়া যায় সেখানে।
কেন যাবেন: চারদিকে পাহাড় আর সবুজ গাছগাছালি। সাঁওতাল পরগনায় দুই পাহাড়ের মাঝে বাঁধ দিয়ে বাঁধা হয়েছে ময়ূরাক্ষীকে। বাঁধের জল কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ভরা বর্ষা আর শীতকাল, এই দুই সময়ে দুই আলাদা রূপ ম্যাসাঞ্জোরের।

ম্যাসাঞ্জোরে একটি পার্ক রয়েছে। সময় থাকলে দেখে নিতে পারেন সিউড়ির সোনাতোড়পাড়ার দামোদর মন্দির এবং তিলপাড়া জলাধার।
আরও পড়ুন: এক ছুটিতেই অপরূপা সামসিং-সুনতালেখোলা-রকি আইল্যান্ড
কীভাবে যাবেন: ১৩০৫১ হুল এক্সপ্রেস হাওড়া থেকে সকাল পৌনে সাতটায় ছেড়ে সিউড়ি ঢুকছে পৌনে বারোটা নাগাদ। অর্থাৎ ট্রেনে ঘণ্টা পাঁচেক লাগে। সিউড়ি থেকে গাড়িভাড়া করে চলে আসুন ম্যাসাঞ্জোর। বর্ধমান থেকে বাসে সিউড়ি এসে সেখান থেকেও ম্যাসাঞ্জোর পৌঁছনো যায়।
কোথায় থাকবেন: ম্যাসাঞ্জোরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের বাংলো। বুকিং করতে যোগাযোগ করুন: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ময়ূরাক্ষী হেড কোয়ার্টার ডিভিশন, সিউড়ি, জেলা- বীরভূম অথবা ডেপুটি সেক্রেটারি, সেচ দফতর, জলসম্পদ বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা- ৯১।
সরাসরি জলসম্পদ বিকাশ ভবনে কথা বলতে পারেন এই নম্বরে: ০৩৩-২৩২১২২৫৯/033-23212259












Click it and Unblock the Notifications