মলদ্বীপের ওটার ভিলা-প্রাইভেট বিচ এখন কলকাতার কাছেই, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন এই এফবিট ডেস্টিনেশনে
মলদ্বীপের ওয়াটার ভিলায় ছুটি কাটানো সকলের কাছেই একটা স্বপ্নের হলিডে ডেস্টিনেশন। কিন্তু সেখানে যাওয়া খরচ সাপেক্ষ বিষয় । অনেকেই সেটা দিতে পারেন না। তাঁদের জন্য বড় খবর কলকাতার কাছেই রয়েছে মিনি মলদ্বীপ ওয়াটার ভিলা।
বাঙালির সবচেয়ে প্রিয় কাছের পর্যটন কেন্দ্র দিঘা। দিঘার কাছেই রয়েছে সেই অফবিট মিনি মলদ্বীপ ওয়াটার ভিলা। দিঘা বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও অনেকেই এখন আর দিঘা যেতে পছন্দ করছেন না। তার অন্যতম কারণ জনসমুদ্র। দিঘা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সপ্তাহান্তের ছুটিতে সৈকতে বসার জায়গাটা পর্যন্ত মেলে না এখানে এতোটাই ভিড়।

সেকারণে আশপাশের সৈকত গুলিতে ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করেছেন পর্যটকরা। তেমনই একটি সৈকত রয়েছে তাজপুরে। তাজপুর পরিচিত জায়গা হলেও সম্প্রতি তাজপুরে এমন কিছু জায়গা তৈরি হয়েছে যেটা মলদ্বীপের কথা মনে করিয়ে দেয়। নির্জন সৈকতে মলদ্বীপে যেমন ওয়াটার ভিলায় ছুটি কাটানোর ব্যবস্থা রয়েছে এই তাজপুরেও রয়েছে সেরকম জায়গা।
তাজপুরের মল্লিকাবিচেই রয়েছে এমনই একটি অফবিট জায়গা। মল্লিকাবিচে অনেক ওয়াটার ভিলার মতো কয়েকটি রেস্তোরাঁ রয়েছে সেগুলি মলদ্বীপের ওয়াটার ভিলার কথা মনে করিয়ে দেবে। সমুদ্রের একেবারে কাছে তৈরি হয়েছে রেস্তোরাঁগুলি। জোয়ারের সময় এই রেস্তোরাঁ গুলির নীচে চলে আসে সমুদ্রের জল। এই রেস্তোরাঁ গুিল আবার গোয়ার সৈকতের ভাইবসও দেবে। অনেকেরই মনে হবে গোয়ার কোনও সৈকতে বসে রয়েছে।

তাজপুরে আবার প্রাইভেট সৈকতও রয়েছে। সেটি আলাদা করে চিহ্নিত করা হয়েছে। যে রিসর্টের থাকবেন সেখানকার নির্দিষ্ট করা সৈকতে বেড়ানোর সুযোগ রয়েছে পর্যটকদের। অন্যরা কেউ সেখানে ভিড় করতে পারবেন না। অর্থাৎ সেই সৈকতে অন্য পর্যটকরা প্রবেশ করতে পারবেন না।
তাজপুর সৈকত থেকে মন্দারমনি সৈকত দেখা যায়। কাছেই রয়েছে তাজপুর লাইট হাউস। সেখানে অবশ্য প্রবেশ মূল্য রয়েছে। অনেকেই দিঘা ঘুরতে এসে তাজপুরের সৈকতে চলে আসেন। ফাঁকায় ফাঁকায় সময় কাটানো যায় এখানে। দিঘার মতো ভিঁড়ে ঠাঁসাঠাঁসি করে এখানে সময় কাটাতে হয় না।












Click it and Unblock the Notifications