Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Malat:টয়ট্রেনের সঙ্গে রেষারেষি করে চলে আসুন চা-বাগানে ঘেরা দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামে

জঙ্গল-ঝরনা পেরিয়ে চলে আসুন এখানে। পাহাড়ের কোলে এক ফালি চাবাগানের মাঝে এমন সুন্দর জায়গা যে থাকতে পারে তা অনেকেই জানেন না। গ্রামের নামটিও বেশ অন্যরকম। গ্রামের নাম মলাট। মিরিক থেকে বেশ কিছুটা এগিয়ে গেলে পড়ে গ্রামটি।

গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। তার উপরে বাঁশের সেতু। নদীর পাড়ে ছোট ছোট কটেজে থাক ব্যবস্থা। চারপাশে জঙ্গল তো রয়েইছে। চা বাগান আর জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম। খুব বেশি জনমানসের বসবাস এখানে নেই। আকাশে মেঘের আনাগোনা। কখনও ঢেকে দিচ্ছে পাহাড় আবার কখনও মেঘ কেটে উজ্জ্বল হয়ে উঠছে পাহাড়।

Malat

সারাটা িদন নদীর পাড়ে বসেই কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। এতোটাই অফবিট জায়গাটি যে খুব বেশি পর্যটকের আনাগোনা হয় না। নদীর উপরে হ্যাঙ্কিং ব্রিজের উপরে সারাদিন কাটিয়ে দিতে পারবেন। মিরিক হয়ে তাবাকোশি হয়ে এখানে আসা যায়। যাঁরা রিল করতে ভালবাসেন তাঁরা সারাদিন কাটিয়ে দেবেন নদীর উপরে হ্যাঙ্গিং ব্রিজে।

দার্জিলিংয়ের কাছে যে এমন একটি সুন্দর জায়গা রয়েছে তা অনেকেই জানেন না। এই মলাট থেকে ঘুরে নিতে পারবেন তাবাকোশি, িমরিক, দার্জিলিং। একেবারে ফাঁকাফাঁকা জায়গায় প্রকৃতির মধ্যে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন। অসাধারণ এই জায়গাটি মিস করবেন না দেখতে। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে বেড়িয়ে যান এখানে।

Malat

কম খরচে ঘোরা হয়ে যাবে। খুব বেশি খরচ হবে না এখানে থাকার। একেবারে পাহাড়ি রান্না তার সঙ্গে প্রকৃতির অপরূপ শোভা। সবমিলিয়ে পুজোর ছুটি কাটানোর সেরা জায়গা হতে পারে এই মলাট গ্রামটি। একেবারে অন্যরকম একটি জায়গা। পর্যটন মানচিত্রে এখনও তেমন ভাবে পরিচিটি পায়নি জায়গাটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+