জানেন কি এই কলকাতা শহরেই রয়েছে ইহুদিদের প্রার্থনা মন্দির, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন সেখানে

শতাব্দী প্রাচীন ইতিহাসে ছড়িয়ে রয়েেছ শহরের আনাচে কানাচে। কিন্তু অনেকেই জানেন না কলকাতা শহরেই রয়েছে ইহুদিদের প্রার্থনা মন্দির। ম্যাগেন ডেভিড সিনাগগ। খুব অল্প সংখ্যক হলেও কলকাতা শহরে ইহুদিদের বাস রয়েছে। তবে একটি নয় শহরে দুটি প্রার্থনা মন্দির রয়েছে ইহুদিদের।

কলকাতা শহরের ব্রেবোর্ন রোড এবং ক্যানিং স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে একটি অপরটি রয়েছে পোলক স্ট্রিটে। অনেকেই জানেন না সেকথা। ১৯৮৪ সালে প্রথম কলকাতা শহরে তৈরি হয়েছিল ইহুদিদের প্রার্থনা কেন্দ্র। সেটি তৈরি করেছিলেন, এলসা ডেভিড এজরা। তাঁর বাবা ডেভিড জোসেফ এজরার স্মরণে এই প্রার্থনা মন্দিরটি তৈরি করেছিলেন।

Jewish Temple

কলকাতা শহর ডেভিড জোসেফ এজরা এসেছিলেন বাণিজ্য করতে। তারপরে কলকাতাতেই পাকাপাকি ভাবে থেকে যান তিনি। শহর কলকাতায় তাঁর নামে একটি রাস্তাও রয়েছে। যার নাম এজরা স্ট্রিট। সে এঅনেক ইতিহাস তার জন্য পাতা ওল্টাতে হবে কয়েকশো বছর আগের।

সে যাই হোক ইহুদিদের এই প্রার্থনা কেন্দ্রটি বাইরে থেকে দেখে অনেকেই সাধারণ একটা ঐতিহাসিক কোনও অট্টালিকা বলেই মনে করবেন। সেকারণে অনেকেই জানেন না এই জায়গাগুলির কথা। কিন্তু এর ভেতরে এলে বুঝতে পারবেন এর সৌন্দর্য। ইতালিয় রেনেঁসা স্থাপত্যে তৈরি এর অন্দরমহল।

সুদীর্ঘ উঁচু তার ছাদ। তাতে েয স্থাপস্থ শৈলী রয়েছে তাতে ইউরোপীয় রেনেসাঁর ছোয়া রয়ে গিয়েছে। সেই সুপ্রাচীন ঝাড়বাতি। বড় বড় কাচের জানলা তাতে পেন্টিং করা উঁচু উঁচু খিলান।

Jewish Temple

মাঝে রয়েছে অর্ধেক গম্বুজ সেটি স্বর্গের প্রতীক বলে মনে করেন ইহুদিরা। গম্বুজের ঠিক সামনেই রয়েছে একটি উঁচু প্ল্যাটফর্ম। যাতে রয়েছে টেন কমান্ডমেন্টস। তাতো হিব্রু ভাষায় লেখা রয়েছে সেই সব নির্দেশ বা কমান্ড। মাঝে যে প্লাটর্মটি রয়েছে সেটিতে রাখা থাকে তোরা। উপরে রয়েছে মহিলাদের বসার জায়গা।

অনেকেই জানেন না নিউমার্কেটেন জনপ্রিয় বেকারি তৈরি করেছিলেন ইহুদিরাই। ১৯০২ সালে সেটি তৈরি হয়েছিল। ১৯১৬ সালে নিউমার্কেটে প্রথম কাউন্টার খোলে নাহুমস। প্রতিবছর হৈ হৈ করে সকলে ভিঁড় করেন নাহুমসে। কিন্তু অনেকেই জানেন না এর ইতিহাস। তবে ইহুদিদের এই প্রার্থনাকেন্দ্রে আসার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকে। সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা হতেই পারে এটি। তবে এখানে এলে অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+