Travel: কম খরচে বেড়ানোর জায়গা খুঁজছেন, জেনে নিন ডেস্টিনেশন

ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে। শীত বিদায় নিতে শুরু করেছে। বেশ একটা বসন্তের হাওয়া লেগেছে প্রকৃতিতে। এই বসন্তের হাওয়া গায়ে মেখে বেড়িয়ে আসতে কার না মন চায়। কিন্তু কোথায় যাবেন। কাছে পিঠে থেকে দূর দূরান্তে অসংখ্য অজস্ত্র জায়গা রয়েছে। কিন্তু কোনটা বসন্তের যোগ্য এই নিয়ে ভেবে কুল পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে জেনে নিয় বসন্ত ঠিক করে উপভোগ করতে গেলে কিন্তু সব জায়গায় গেলে হবে না। মানে বাক্স গুছিয়ে বেড়িয়ে পড়লেই হল না। প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে হলে কয়েকটি হাতে গোনা জায়গা এই সময় সেরা বললে ভুল হবে না। সেক্ষেত্রে সবার আগে যে জায়গার নাম করতে হয় সেটা আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম।

Travel

সিকিম প্রতিবেশী রাজ্য হলেও আমরা কিন্তু বাংলার অংশ বলেই মনে করি। এই সময় সিকিমে ঠান্ডার দাপট কমতে শুরু করেছে। তার সঙ্গে রডোডেনড্রনের কুঁড়ি জেগে উঠছে। শীতের রুক্ষতা কাটিয়ে উচ্ছ্বল যৌবনের িদকে এগিয়ে চলেছে পাহাড়ের প্রকৃতি। ফেব্রুয়ারির শেষ থেকে সিকিমে জেগে উঠতে শুরু করে রডোেডনড্রন। আর মার্চের প্রথমে ফুলে ফুলে ভরে ওঠে সিকিমের পাহাড়, রাস্তা পথ ঘাট। দেখে মনে হবে প্রকৃতি যেন এখানে ফুলের হোলি খেলছে।

সিকিমের ফুলের সম্মোহন পছন্দ না হলে চলে আসতে পারে সমুদ্রে জলকেলি করতে। তার জন্য অপেক্ষা করছে গোয়া। এই রাজ্যটি সারাবছরই পর্যটকদের সম্মোহন জাগায়। গোয়া মানেই যে সবসময় সমুদ্রের হাত ছানি তা কিন্তু নয়। সমুদ্রই যদি শুধু দেখতে হয় তাহলে তো আমাদের কাছে দিঘা-পুরী-মন্দারমনি-শঙ্করপুর কত বিচ রয়েছে। কিন্তু তারা সেই সম্মোহন জাগাতে পারে না েযটা পারে গোয়া।

তারপরেই যে জায়গার নাম করতে হয় সেটি পণ্ডিচেরী। ফরাসিদের থেকে বসন্তকে কে আর ভাল করে চেনে। কাজেই বসন্তের সেরা ডেস্টিনেশন হতেই পারে পণ্ডিচেরী। যেখানে চারিদিকে ছড়িেয় রয়েছে ফরাসী সভ্যতার ছোঁয়া, স্থাপত্য থেকে খাবারদাবার সবেতেই ফ্রেঞ্চ টাচ। ভারতের মিনি ফ্রান্স বললে ভুল হবে না পণ্ডিচেরিকে। বাঙালিরা অবশ্য পণ্ডিচেরীকে আরেকটি কারণে জানে সেটি ঋষি অরবিন্দের আশ্রম।

এই বসন্তে পণ্ডিচেরী থেকে একটু দূরে আরেকটি জায়গা অবশ্যই দেখে আসতে পারেন। সেটি হল হাম্পি। কর্নাটকের হাম্পি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজেরক তকমা পেয়েছে। এখানকার পাথরে রথ আজও দর্শকদের বিস্ময় জায়গায়। তার সঙ্গে অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+