ভারত ছাড়াও বিশ্বের কোন দেশগুলিতে দীপাবলির মতো আলোর উৎসব পালিত হয়, জানেন

দুর্গাপুজোর পর বাঙালির আরেকটি বড় উৎসব হল দীপাবলি। আর দীপাবলি কিন্তু ভারত ছাড়াও বিশ্বের নানান জায়গায় পালন করা হয়। বিশ্বের এই দেশগুলিতে ধনতেরাস থেকে শুরু করে পাঁচ দিন আলোর ঝলকানিতে তাকানো দায় হয়ে পড়ে। বিশ্বের এমন অনেক দেশ আছে সেখানকার বাসিন্দারা এই সময় নতুন জামা কাপড় পড়েন।

এই সঙ্গে আতশবাজি ফাটাতে ব্যস্ত থাকেন। জানুন ভারত ছাড়াও দেশের কোন কোন জায়গায় দীপাবলির মতো আলোর উৎসবে সকলে শামিল হন। চলতি বছরে ৩১ অক্টোবর ও পয়লা নভেম্বর দু’দিনই পড়েছে দীপাবলি উৎসব। জানুন কোন কোন জায়গায় কীভাবে আলোর উৎসব পালন করা হয়।

Diwali

  • নেপাল

ভারতের প্রতিবেশী দেশ নেপাল। এখানেও কিন্তু দীপাবলি উৎসব পালন হয়। এই বিশেষ উৎসবটি পাঁচ দিন ধরে এখানে চলে। আর এই উৎসবের প্রথম দিন সেখানকার বাসিন্দারা কাককে এবং দ্বিতীয় দিন কুকুরকে খাওয়ান। তৃতীয় দিন লক্ষ্মীর পুজো করেন। চতুর্থ দিন নববর্ষের মতন করে তারা আয়োজন করেন। তারপর পঞ্চম দিন ভাইকে কপালে ফোঁটা দেন অর্থাৎ ভাইফোঁটা দেন।

  • মালয়েশিয়া ও সিঙ্গাপুর

আপনি কি জানেন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও পালিত হয় আলোর উৎসব। আর যে কারণে এখানে এই সময় সরকারি ছুটি ঘোষণা করা হয়। মালয়েশিয়ায় আলোর উৎসব খুব বিখ্যাত। আলোর সাজে সেজে ওঠে পুরো শহর।

  • শ্রীলঙ্কা

যখন বিভীষণ লঙ্কার রাজা হন, সেই সময় বিভীষণ কিন্তু আলোর উৎসবের নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে আজও শ্রীলঙ্কায় কিন্তু দীপাবলি উৎসব পালন হয়ে আসছে। অমাবস্যার দিনে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করেন সেখাঙ্কার বাসিন্দারা।

  • স্কটল্যান্ড

ভারত ছাড়াও স্কটল্যান্ডে পালিত হয় আলোর উৎসব। সেখানকার বাসিন্দারাই এই বিশেষ সময়টির জন্য অপেক্ষা করে থাকেন। এই সময়ে বাসিন্দারা পুরো শহর মশাল হাতে ঘোরেন।

  • জাপান

জাপানে খুব বড় করে পালিত হয় আলোর উৎসব। এটি জাপানের প্রাচীনতম উৎসব। যা প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয়। এই উৎসবটি কিন্তু দীপাবলির মতন করেই পালন করা হয়। এখানেই শহরগুলিতে আলোর দিয়ে সাজানো হয়। মশাল জালানো হয়। তারপর জাপানিরা সাদা পোশাক পরে খুব সুন্দর করে সাজেন।

  • কানাডা

কানাডায় পালিত হয় আলোর উৎসব। প্রতিবছর ৫ নভেম্বর বনফায়ার নাইট কানাডায় পালিত হয়। যা নিউফাউন্ডল্যান্ড ট্র্যাডিশন নামেও পরিচিত। এই দিনে এখানে প্রচুর আতশবাজি পোরানো হয়। সেই সঙ্গে বাসিন্দারা খুব আনন্দে মেতে ওঠেন। নাচ, গান, হইহুল্লোড় করে তাঁরা এই বিশেষ দিনটি পালন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+