Lebong: নেপালের পা ছুঁয়ে ঘুমের গা ঘেঁসে চলে আসুন এখানে, দার্জিলিংঙে হাতের কাছেই রয়েছে অফবিট জায়গা
পাহাড় মানেই দার্জিলিং। উত্তরবঙ্গের আনাচে কানাচে এখন অবস্য অনেক অফবিট লোকেশন তৈরি হয়েছে। যেখানে পর্যটকরা যাচ্ছেন। তবে দার্জিলিংয়ের একেবারে কোলের কাছেই এমন একটা জায়গা করেছে েযটা অনেকেই জানেন না।
দার্জিলিংয়ের ঘুম পেরিয়ে যেতে হয় সেখানে। সামনেই পাহাড় জোড়া চা বাগান। আর তার উপরেই হোম স্টে। বারান্দা থেকে দাঁড়ালেই দিগন্ত বিস্তৃত চা বাগান আর কাঞ্জনজঙ্ঘার দেখা মেলে। এখানে পৌঁছতে হলে নেপাল সীমান্তেও ঘুরে আসতে পারবেন। উত্তর বঙ্গের একাধিক জায়গায় রয়েছে নেপাল সীমান্তা। মিরিকের কাছেই যেমন রয়েছে পশুপতি মার্কেট। আবার এই লেবংয়ে আসতেও নেপাল সীমান্ত পড়ে।

নেপালে সীমান্ত পেরিেয় ঢুকে কেনাকাটা সেরে ফিরে আসুন। তবে অবশ্যই সঙ্গে রাখতে হবে পরিচয় পত্র। নেপাল সীমান্তে ঘুরে চলে আসুন ঘুমে। সেখানে টয় ট্রেনের ঘোরা ফেরা দেখে চলে আসুন লেবংেয়। লেবং মূলত চা বাগানের জন্য বিখ্যাত। লেবং জুড়ে কেবল চা-বাগান। এই চাবাগানের মাঝেই রয়েছে হোম স্টে।

গ্রামের পথে হেঁেট ঘুরে নিতে পারেন এখানে। ছোট্ট একটা জায়গা এখানে একটা ছোট বাজারও রয়েছে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। ছোট্ট চা-বাগানের গ্রাম মন ভাল করে দেওয়ার ওষুধ বলতে পারেন। দার্জিলিং থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে এমন একটা জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। এখান থেকে দার্জিলিংও ঘুরে আসতে পারেন। যাঁরা পুজোর ছুটিতে একটু অন্যরকমে যেতে চাইছেন আবার দার্জিলিংও ছাড়তে পারছেন না তাঁদের জন্য সেরা জায়গা লেবং।












Click it and Unblock the Notifications