Viral Kolkata street food: মাত্র ১০ টাকায় বিরিয়ানি, পাঁচ টাকায় চিলি চিকেন! খোঁজ রইল সেই দোকানের?

Viral Kolkata street food: কলকাতা নামেই স্ট্রিট ( Kolkata Street Food) ফুড! আর স্ট্রিট ফুড মানেই একেবারে রোল-চাউমিন আরও কত কি! তবে সময়ের সঙ্গে সঙ্গে স্ট্রিট ফুডের (Street Food) ধরণ বদলাচ্ছে।

খাবার নিয়ে চলছে নানা ধরনের পরীক্ষা। কোথাও চায়ে রসগোল্লা তো আবার কোথাও রোলে। এমনকি ফুচকার পুরেও মাংস-চিংড়ির টুকরো! অবাক হচ্ছেন নাকি? হ্যাঁ! এমনটাই চলছে। আর তা পছন্দও হচ্ছে ফুড লাভারদের। তবে শুধু এই পরীক্ষাটা শুধু স্ট্রিট ফুডেই আটকে নেই।

মাত্র ১০ টাকায় বিরিয়ানি, পাঁচ টাকায় চিলি চিকেন!

বিরিয়ানি (Biriyani) কিংবা চিকেনের কোনও মেনু নিয়েও চলছে নানা পরীক্ষা। তেমনই এই 'দাদা-বৌদি'র ( DADA-BOUDI HOTEL) হোটেল। তবে বারাকপুরের নয়। ইনি হাবড়ার। তবে ইনি খাবারে নয়, একেবারে বিরিয়ানের ( Best Biriyani In Kolkata) দামেই বিপ্লব ঘটিয়ে দিয়েছেন।

মাত্র ১০ টাকাতে বিরিয়ানি বিক্রি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মাত্র পাঁচ টাকাতে দিচ্ছেন চিলি চিকেনও। আর মাত্র ৫০ টাকাতে মটন বিরিয়ানি। কিন্তু কীভাবে সম্ভব? দোকানদার বলছেন, বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। ৮ থেকে ৮০ সবার কাছেই বেস্ট চয়েস বিরিয়ানি।

তবে এই ১০ টাকার বিরিয়ানি শুধুমাত্র নাকি বাচ্চাদের কথা ভেবেই আনা হয়েছেন। বলছেন নিউ বিরিয়ানি সেন্টারের ( New Biriyani center) মালিক। তবে সবাই এর টেস্ট নিতে পারেন। নিজেই দোকানের যাবতীয় রান্না করেন।

বেশ নামডাক ইতিমধ্যে হয়েছে দোকানের। কিন্তু বাচ্চাদের কথা ভেবে কীভাবে ১০ টাকার বিরিয়ানি? বিক্রেতা জানাচ্ছেন, বাচ্চাদের হাতে বেশি পকেট মানি থাকে। হাতে ৫-১০ টাকাই থাকে। আর তাঁরা যদি ওই টাকাতেই বিরিয়ানি খেতে পারে তা ভেবেই এই সিদ্ধান্ত।

ইতিমধ্যে এই ১০ টাকার বিরিয়ানি এবং পাঁচ টাকার চিলি চিকেন বেশ জনপ্রিয় হয়েছে। এমনকি ৫০ টাকার মটন বিরিয়ানিও বেশ জনিপ্রিয় হয়েছে। এছাড়াও বাসন্তী পোলাও থেকে শুরু করে চিকেনের যাবতীয় মেনু মাত্র ১০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে নিউ বিরিয়ানি সেন্টারে!

Best Biriyani shop in kolkata

কিন্তু কোথায় এই দোকান? ১০ টাকার বিরিয়ানি খেতে একটু কষ্ট করতে হবে। চলে যেতে হবে হাবড়াতে। সেখানেই দোকানের নাম New Biriyani center। এলাকাটা হচ্ছে হাবড়া Hijalpukur battala (West Bengal 743263)। একেবারেই Purbanchal হাই স্কুলের সামনে এই দোকান। সকাল থেকেই খুলে যায় দোকান। দোকানের নাম নিউ বিরিয়ানি সেন্টার হলেও দাদা-আর বৌদি-ই পুরোটা সামলান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+