ভূস্বর্গে একটুকরো বাংলাদেশ, পর্যটকদের নতুন ডেস্টিনেশন
কাশ্মীর। ভূস্বর্গের হাতছানি এড়িয়ে চলা কঠিন। জানেন কি এই ভূস্বর্গেই রয়েছে ছোট্ট একটা বাংলাদেশ। আর সেটাই এখন পর্যটকদের নতুন ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। পর্যটকরা এখন গুলমার্গ , শোনমার্গের আকর্ষণ কাটিয়ে এই বাংলাদেশে ভিড় করছে পর্যটকরা। বিশেষ করে বাঙালি পর্যটকরা।

ভূস্বর্গে ছোট্ট বাংলাদেশ
বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্র হলেও ভাষার টানে বাঙালির সঙ্গে তার আত্মিক যোগ রয়েছে। অনেকেই যেতে চান বাংলাদেশে। ভাষার সেই আত্মিকতা দেখতে চান। কিন্তু পাসপোর্ট ভিসা আবার কখনও বাজেট বাধা হয়ে দাঁড়ায়। তাদের জন্য অপেক্ষা করছে ভূস্বর্গের এই ছোট্ট বাংলাদেশ। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি। যার স্থানীয় নাম জুরিমাজ। তবে বাংলাদেশ বলেই বেশি পরিচিত।

কী আছে এখানে
এখানে রয়েছে জনপ্রিয় উলুর লেক। যাকে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ্ব জবের হ্রদগুলির মধ্যে দ্বিতীয় বলা হয়। এর নৈস্বর্গিত সৌন্দর্য অসাধারণ। সম্প্রতী পর্যটকদের হটস্পটে পরিণত হয়েছে এই বাংলাদেশ গ্রামটি। এখানে শিকারা রাইডের বন্দোবস্ত রয়েছে। এই গ্রামে মূলত মৎস্যজীবীদের বাস। তাঁরা মনে করছেন এখানে পর্যটকদের আগমন যত বেশি হবে তত উন্নয়ন হবে।

হ্রদে শিকারা
কাশ্মীেরর ডাললেকের শিকারা ভ্রমণ জনপ্রিয়। গোটা বিশ্বের পর্যটকরা ডাল লেকের শিকারা ভ্রমণ করতে আসেন। আবার ডাল লেকের হাউসবোট গুলিতেও থাকেন তাঁরা। সেভাবেই উলুর লেককেও উন্নত করার পরিকল্পনা করা হচ্ছে। গ্রামবাসীরা মনে করছেন সরকার উদ্যোগী হলেই পর্যটকদের আসার সংখ্যা বাড়বে। আবার তাঁরা দূষণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। সবটা বিবেচনা করেই এলাকার উন্নয়ন চাইছেন বাসিন্দারা।

কাশ্মীর হটফেভারিট
কাশ্মীর বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে থাকে। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত কাশ্মীরে পর্যটকরা ভিড় করেন। তার পরে ঠান্ডা পড়ে যায় আর প্রবল তুষারপাতের কারণে পর্যটকরা তেমন আসতে পারেন না। এপ্রিল মাসে টিউলিপ গার্ডেন আর চিনার গাছের ফুল দেখতে ভিড় করেন পর্যটকরা। জঙ্গি এবং নাশকতা অনেকটাই কমে যাওয়ায় এখন পর্যটকরা ভিড় করছেন কাশ্মীরে।












Click it and Unblock the Notifications