Kashmir: শীতের শেষবেলায় জমজমাট তুষারপাত, মরশুমের শেষ বরফ উপভোগ করতে হলে ঘুরে আসুন এই জায়গায়

কাশ্মীর এবার শীতে দেখা দিয়েছিল বরফ সংকট। যেখানে বরফ দেখতে পর্যটকরা হাজির হতেন সেখানে ডিসেম্বর মাস থেকে কোনও বরফের চিহ্নমাত্র ছিল না। একেবারে শুকনো খটখটে হয়ে ছিল গুলমার্গ। অথচ এবার কাশ্মীরে রেকর্ড পর্যটকের ভিড় হয়েিছল।

সেই কাশ্মীরে এবার বরফে ভরে উঠেছে শীতের শেষবেলায়। যে তুষারপাতের অপেক্ষায় ছিলেন পর্যটকরা। কাশ্মীরের গুলামার্গ ফিরে গিয়েছে সেই পুরনো সৌন্দর্যে। সাদা বরফে ঢেকেছে গোটা গুলমার্গ উপত্যকা। গুলমার্গ, সোনমার্গ, দুধপাহাড়ি, গুরেজ সেক্টর, বান্দিপোরা, কুপওয়ারা বরফে ঢেকেছে। গত কয়েকদিন ধরে সেখানে প্রবল তুষারপাত হচ্ছে।

Kashmir

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন তুষারপাতের পরিবেশ থাকবে কাশ্মীরে। অর্থাৎ তুষারপাত চলবে। কাজেই যাঁরা একেবারে শেষবেলায় তুষারপাত উপভোগ করতে চাইছেন কাশ্মীরে তাঁদের পক্ষে এটাই আদর্শ সময়। এক্ষুনি ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন। আর কয়েকদিন পরেই বসন্তে দেখা দেবে কাশ্মীরে।

যাঁরা ভ্যালেন্টাইন ডেতে আপনজনকে নিয়ে রোমান্টিক ডেস্টিনেশন খুঁজছেন তাঁদের জন্য কাশ্মীরে সেরা ডেস্টিনেশন হতেই পারে। যদিও সেসময় বরফ পেয়ে যাবেন। কারণ কাশ্মীরে বরফ গলতে শুরু করবে ফেব্রুয়ারির শেষ থেকে। কাজেই বসন্তে বরফ উপভোগ করতে হলে চলে আসতে পারেন এখানে।

ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত কাশ্মীরে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব অঘটন না ঘটলে ভ্যালেন্টাই নস ডে তে বরফের দেখা মিলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কাজেই রোজ ডে বা টেডি ডে বা ভ্যালেন্টাইনস ডে নিজের ভ্যালেন্টাইনকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়ুন এই রোমান্টিক ডেস্টিনেশনের পথে। ঘুরে আসুন সেই জায়গায়। কাশ্মীর এমনিতেই রোমান্টিক। তার উপরে তুষারপাত হলে সেটা আরও রোমান্টিক হয়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই। ভূস্বর্গের তাপমাত্রা এখন ঘোরা ফেরা করছে মাইনাসের নীচে।

কাশ্মীরে এবার শীতের প্রথমেই যে তুষারপাতের সংকট দেখা দিয়েছিল তাই নিয়ে রীতিমতো উদ্বোগ প্রকাশ করেছিলেন আবহাওয়া বিদরা। গোটা উত্তর ভারতে যখন হাড় কাঁপুনি ঠান্ডা। এমনকী রাজধানী দিল্লিতে পর্যন্ত ২ ডিগ্রিতে কাঁপছিল তখন কাশ্মীরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরা ঘুরি করছিল। অর্থাৎ কলকাতাতেও তার কম তাপমাত্রা ছিল। হঠাৎ করে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন আবহাওয়া বিদরা। এর নেপথ্যে যে কাজ করেছে এলনিনো। সেই শীতের শীতল বাতাস শুষে নিয়ে গিয়েিছল। যার জন্য বরফ হীন হয়ে পড়েছিল ভূস্বর্গ। কিন্তু শেষবেলায় সেই শীতল হাওয়া আবার ফিরে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+