Travel: উত্তরবঙ্গের শেষ গ্রাম, বেড়িয়ে আসুন দার্জিলিং জেলার এই অফবিট ডেস্টিনেশনে
কাঙ্গীবং। একেবারেই অফবিট লোকেশন। খুব কমই পর্যটক জানেন এই জাগার কথা। দার্জিলিং এবং সিকিমের শেষ গ্রাম কাঙ্গীবং। মাঝে কেবল একটি নদী। রামবাম নদীর নাম। দার্জিলিং এবং সিকিম দুই পথেই এখানে পৌঁছনো যায়। সিকিমে ঘুর পথে হলেও দার্জিলিং দিয়ে কিন্তু অনেকটা সহজেই পৌঁছে যাওয়া যায়।
গুটি কয়েক পরিবারের বাস। পাহাড়ের ধাপ কেটে চাষ করেন এখানকার বাসিন্দারা। সেকারণে এখানে এখনও তেমন ভাবে পর্যটকদের ভিড় দেখা যায় না। তবে এখানকার প্রকৃতিক সৌন্দর্য আরও মনোরকম এবং একেবারে খাঁটি বলা যায়। কোনও রকম মেকি সৌন্দর্য এখান এখনও থাবা বসায়নি।

এখানকার বাসিন্দারা একেবারে সাদা মাঠা। সিকিম হয়ে আসতে হলে আসতে হবে জোরথাং, রাবাংলা হয়ে। আর দার্জিলিং হয়ে পথটা একটু কম। এখানকার প্রকৃতিক সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যায় না। রাতের সৌন্দর্য আরও সুন্দর। রামবাম নদীর উপত্যকা এখান থেকে দেখা যায়। অসাধারণ সুন্দর সেই দৃশ্য।

এখানে থাকার তেমন ভালো ব্যবস্থা না থাকলেও ছোট ছোট হোম স্টে রয়েছে। রামবাম নদীর মাছের স্বাদ নিতে আসতেই হবে এখানে। এই পাহাড়ি খরস্রোতা নদীতে নাকি সুস্বাদু মাছ পাওয়া যায়। কাজেই মাছ প্রিয় বাঙালি এই মােছর টানে এখানে চলে আসতেই পারেন। সারাদিন নদীতে মাছ ধরে জমিয়ে মাছ রান্না করে খেতে পারেন। গ্রামের প্রতিটি বাড়িকেই পশুপালন করা হয়। কাজেই খাঁটি খাবারের অভাব হবে না।












Click it and Unblock the Notifications