Kali Puja 2023: পুরোহিত দক্ষিণা নিলে পুজো সম্পন্ন হয় না, কলকাতার কাছেই ঘুরে আসুন সেই কালীমন্দির থেকে
দেবী নাকি দর্শন দিয়েছেন বাগদি মেয়ের বেশে। শশ্মানে ভোগ না দিলে মা ভোগ গ্রহণ করেন না। বিদ্যাধরী নদীর পাড়ে রয়েছে সেই জাগ্রত কালী মন্দির। বিদ্যাধরী নদী গিয়ে মেশে ইছামতি নদীতে। কলকাতার কাছেই রয়েছে সেই স্থান।
জায়গাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নকশায়। গ্রামটি নকশা নামে পরিচিত। কিন্তু মন্দিরটি সতীমাতা কালী মন্দির নামে পরিচিত। যদিও নকশা কালী মন্দির নামেই বেশি পরিিচত। একটা সময়ে নাকি এই বিদ্যাধরী নদীর পাড়ে আসতে ভয় পেতেন। সেই জায়গায় হঠাৎই তারাপীঠ থেকে আসা এক সাধু নাকি ধ্যান করতে শুরু করেন।

পাকুর গাছের নীচে বসে তিনি সাধনা করতেন। সেখানেই নাকি মা তাঁকে দেখা দিয়েছিলেন বাগদি মেয়ের বেশে। সেই সাধুকেই তিনি জানান তিনি এখানে পুজো পেতে চান। তারপরেই সেখানে মন্দির তৈরি করে পুজো শুরু। প্রতিবছর কালীপুজোর দিন ধুমধাম করে পুজো হয়।
প্রচুর ভক্ত সমাগম হয় সেদিন। ভোর চারটে থেকে শুরু হয় পুজো। অসংখ্য ভক্ত এখানে প্রসাদ গ্রহন করেন। শয়ে শয়ে ভক্তরা এই মন্দিরে প্রসাদ খান কালীপুজোর দিন। শশ্মানে ভোগ দিয়ে তবে সেই প্রসাদ দেওয়া হয় ভক্তদের। মহালয়ার তর্পণও হয় এই মন্দিরে। এই মন্দিরে নাকি কোনও দক্ষিনা নেওয়া হয় না। পুরোহিত যদি দক্ষিণা নেন তাহলে পুজো সম্পন্ন হয় না।
ঘুরে আসুন কলকাতার কাছেই এমন এক জাগ্রহক কালীমন্দির থেকে। জশোর রো়ড ধরে সোজা নাকশা গ্রামে পৌঁছে যেতে পারবেন। কাজেই কলকাতা থেকে বেশি দূরেও নয় এই মন্দির। গ্রামের মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা। সেখান যাওয়ার রাস্তাটিও অসাধারণ। মন ভাল হয়ে যাবে। গাড়ি নিয়েও যেতে পারেন।












Click it and Unblock the Notifications